1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
September 1, 2026, 4:56 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার এর বিরুদ্ধে অপপ্রচার। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র। 

শহীদ শেখ রাসেল সম্মাননা পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

  • সময়: Sunday, October 30, 2022
  • 139 View

বিশেষ প্রতিনিধি।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রেষ্ঠ সংগঠক হিসেবে “শহীদ শেখ রাসেল সম্মাননা পদক-২০২২’ এ ভূষিত হয়েছেন। বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে ২৭ অক্টোবর বিকেলে ঢাকার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মোজাফ্ফর হোসেন পল্টু আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা পদক প্রদান করেন।
বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি শেখ ইকবাল খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য শিরিন পুনম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যে তিনি মানবসেবায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো-এমজেএফ’ উপাধিসহ শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি তার নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, শিশু ও গণশিক্ষা কেন্দ্র, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে স্বীয় দায়িত্ব প্রশংসা ও দক্ষতার সাথে পালন করে আসছেন। বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে প্রবন্ধ, কবিতা ও ছড়া লেখে তিনি ইতোমধ্যে যথেষ্ট পরিচিতি লাভ করেছেন। তিনি উক্ত সম্মাননা পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews