1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:46 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

চাঁপাইনবাবগঞ্জে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম বার্ষিকী পালিত

  • সময়: Sunday, October 9, 2022
  • 97 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৪ হিজরি উদযাপন হয়েছে । এ উপলক্ষে রোববার (০৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব অনুষ্ঠান হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্মের উপর আলোচনা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমি ও ইসলামিক ফাউন্ডেশন।

আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মো. মাহমুদার রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. ইমরান হোসাইন, আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা মো. মুখতার আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. সেরাজুল সালেকিন সৌম্য। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে থেকে পবিত্র ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৪ হিজরি পালন উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লীদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews