ছাতকে প্রতিপক্ষের হামলায় ৪ ভাই আহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার গোয়াসপুর গ্রামের রাস্তায় এ হামলার ঘটনা ঘটেছে।
জানাগেছে জমি সংক্রান্ত পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন গোবিন্দগঞ্জ-
সৈদেরগাঁও ইউনিয়নের গোয়াসপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ৪ পুত্র আব্দুল আলীম (৩২), বারিক আলী (৩৮),আশিক আলী (৫০) ও আফতাব আলী (৫৫)।
শুক্রবার গোয়াসপুর নয়াবাড়ি মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তায় তাদের উপর অতর্কিত ভাবে হামলা করা হয়। হামলায় গুরুতর আহত বারিক আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ হামলার ঘটনায় গোয়াসপুর গ্রামের মৃত তৈয়ব আলীর আহত পুত্র আব্দুল আলীম বাদি হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে একই গ্রামের হামলাকারী প্রতিপক্ষের ১০ জনকে আসামি করা হয়েছে।
Leave a Reply