1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 2:32 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

গোমস্তাপুরে এক রাতে ২ সড়কে ৩ ডাকাতি। ডাকাতের হামলায় নিহত ১

  • সময়: Wednesday, October 5, 2022
  • 149 View

তারেক মাহমুদ, বিশেষ প্রতিনিধি :

গোমস্তাপুরে এক রাতে ২ সড়কে ৩ ডাকাতি। ডাকাতের হামলায় নিহত ১ , মঙ্গলবার রাত ও বুধবার ভোরে ডাকাতির এ ঘটনাগুলো ঘটে। তবে পুলিশ ঘটনাগুলো বিচ্ছিন্ন ছিনতাইয়ের ঘটনা বলে দাবি করেছে। এতে ডাকাত দলের হামলায় জুয়েল (৩০) নামে একজন প্রবাসী নিহত হয়েছে। নিহত ওই দুবাই প্রবাসী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমানীনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। নিহত ওই প্রবাসীর সাথে থাকা একই গ্রামের নজরুল ইসলামের ছেলে সাদ্দাম জানান,বুধবার ভোরে সে ও তার বন্ধু জুয়েল মোটর সাইকেল যোগে আড়গাড়াহাট – বেলালবাজার সড়ক দিয়ে নাচোল উপজেলার গোলাবাড়ি এলাকায় কৃষি খামারে যাওয়ার সময় ওই সড়কের কুইচ্চাগাড়া নামক স্থানে ডাকাতদল তাদের গতিরোধ করে টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।এ সময় ওই প্রবাসী বাধা দিতে গেলে ডাকাত সদস্যরা তাকে কুপিয়ে জখম করে। গুরুত্বর আহতাবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ তার বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।ঘটনাস্থল সরজমিন পরিদর্শনে গেলে স্থানীয়রা জানায়,সন্ধ্যা হলেই ওই সড়ক ডাকাতদের দখলে চলে যায়। বুধবার ভোরের এ ঘটনার কিছুক্ষন আগে ডাকাতদল উপজেলার চৌডালা ইউনিয়নের উদয়নগর গ্রামের ভ্যান চালক লিয়াকত আলীর কাছ থেকে কিছু অর্থ ছিনিয়ে নেয়। মঙ্গলবার রাত ৯ টার দিকে একই ইউনিয়নের শুক্রবাড়ি- রানীবাড়ী সড়কের দামুস এলাকায় চালক ও আরোহীদের বেঁধে একটি অটোরিকশা ছিনিয়ে নেয় ডাকাত দল। খবর পেয়ে জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ ও গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে, ডাকাতের হামলায় প্রবাসী নিহত হওয়ার বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews