1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
June 6, 2026, 6:25 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কক্সবাজারে ৫ লাখ ৭২ হাজার ইয়াবাসহ আটক ১ তারাকান্দায় গাবরগাতি গ্রামের আলমগীরের বাড়ি ঘরে হামলা,ভাংচুর ও লুটপাট। ‎আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিক-কর্মচারীরা বকেয়া বেতন ও পাওনাদি দ্রুত পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। ‎জনগণের আস্থার প্রতীক আশুলিয়া  ইউনিয়ন পরিষদের সচিব.  আব্দুল হালিম। ‎যুবদলের নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ‎। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার : খোকন তালুকদার ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার বগুড়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ব্যতিক্রমী আনন্দ র‌্যালি নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার : খোকন তালুকদার

  • সময়: Saturday, June 6, 2026
  • 6 View

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে সারাদেশের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন।শুক্রবার বিকালে ডাসার ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ডি কে আইডিয়াল আতাহার আলী একাডেমি স্কুল মাঠে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খোকন তালুকদার বলেন, আমাদের সন্তানরা ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন। তারা যেন ফুটবল বিশ্বকাপে খেলার মতো যোগ্যতা অর্জন করতে পারে, সেজন্য সারা বাংলাদেশে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।ফাইনাল খেলায় ‘ডাসার সবুজ সংঘ’ বনাম ‘আরিফ স্মৃতি সংঘ’ অংশগ্রহণ করে। খেলায় ডাসার সবুজ সংঘ দল চার-তিন গোলে বিজয়ী হয়। এরপর বিজয়ী ও রানার্সআপের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার নুরু, ডাসার উপজেলা বিএনপি নেতা সরোয়ার তালুকদার।সার্বিক সহযোগিতায় ছিলেন মহিউদ্দিন তালুকদার ইরান, আমির হোসেন, রুবেল মাতুব্বরসহ বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews