মোঃ আলামিন ভূঁইয়া :
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্স সহ ০৩/০৪/২০২৬ খ্রি. তারিখ ১৭:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন জগৎনগর এলাকায় হইতে পেশাদার মাদক ব্যবসায়ি ১। মোঃ কবির হোসেন (৩৭), পিতা-মৃত আবুল কালাম আজাদ, মাতা-সেফালী বেগম, সাং-উত্তর কাওন্নারা, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ, ২। মোঃ আলামিন (৩৮), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-সুফিয়া বেগম, সাং-সাটুরিয়া বাজার, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জদ্বয়কে ২০০ পুড়িয়া হেরোইন, যাহার মূল্য অনুমান ৮০,০০০/- টাকা সহ গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স সহ ০৩/০৪/২০২৬ খ্রি. তারিখ ২১:০০ ঘটিকায় আশলিয়া থানাধীন জামগড়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ি ৩। সামাদ ভূঁইয়া (৫২), পিতা-মৃত ফালু মিয়া, মাতা-সালমা, সাং-জামগড়া (কাঠালতলা), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। সান্নান বাবু (৪২), পিতা-মৃত আকরামুল, মাতা-সাহেরা খাতুন, সাং-বেলতলা, ইউপি-কাগইল, থানা-গাবতলী, জেলা-বগুড়া, এ/পি সাং-জামগড়া কাঠালতলা (সামাদ ভূইয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ৯,০০০/-টাকা সহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ৪ টি এবং ২ নং আসামীর বিরুদ্ধে ২ টি মাদক মামলা সহ অন্যান্য মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply