1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 16, 2026, 2:52 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশেনের প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী দ্বারা প্রচার করা হচ্ছে। গলাচিপার ধনকুপ পিলার মহিউদ্দিন চমক কোটিপতি ঢাকা মহানগর দক্ষিন বিএনপির  ৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ত্যাগী নেতা আহাম্মদ আলী মানুষের পাশে থাকতে চায়। সাটিফিকেট ভুল সংশোধন  ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর

  • সময়: Sunday, March 15, 2026
  • 90 View

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে জনগণকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সপ্তাহে অন্তত একবার বাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।

শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা বা বাড়ি ও ছাদে পানি জমতে দেওয়া যাবে না। পানির ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখতে হবে।প্রতিসপ্তাহে অন্তত একবার পরিচ্ছন্নতা নিশ্চিত করুন। ’

তারেক রহমান আরও উল্লেখ করেছেন, ‘যদি আমরা সবাই সচেতন হই, তাহলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। বর্ষাকালে জমে থাকা পানি এডিস মশার প্রজননের জন্য উপযুক্ত। মাত্র তিন দিন পানি জমলেই মশা জন্ম নিতে পারে।তাই ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা এবং বাড়ির ছাদে পানি জমতে দেবেন না। ’

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এডিস মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভাইরাস ছড়ায়। সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত এ রোগের প্রকোপ বেশি থাকে। তবে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি কোনও নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নয়।তাই যে কোনো সময়ে সতর্ক থাকা জরুরি।

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ‘সরকার ১৪ মার্চ থেকে সারা দেশে প্রতিসপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান শুরু করছে। স্থানীয় প্রশাসন এ অভিযানে সক্রিয় ভূমিকা নেবে। জাতীয় সংসদ সদস্যসহ সব জন প্রতিনিধি প্রতি শনিবার এলাকার মানুষকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালান। ’

সবশেষে তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর।নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান মানুষের জীবন রক্ষা করবে। আমাদের জাতীয় স্বাস্থ্যনীতির মূলমন্ত্র: প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। ’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews