মোঃ রাসেল ফকির :
ছিনতাইকারীদের কবলে পড়ে নিজের জীবন দিতে হল নুরুল্লাহ শাওনকে। আনন্দ মোহন কলেজের মেধাবী মুখ শাওন। বন্ধুরে সাথে জয়নুল আবেদীন পার্কের ব্রহ্মপুত্র নদের ঐপাড়ে ঘুরতে যায় শাওন। সেখানে স্হানীয় কিশোর গ্যাং এর শিকার হয় শাওন ( ২৪) ও তার বন্ধু। শাওনের বন্ধু রিয়াজ (২৩)বেঁচে ফিরলেও শাওন নিখোঁজ হয়ে যায়। গত ২০ ফেব্রুয়ারি কলেজ ছাত্র শাওনের নিথর দেহ পাওয়া যায় সার্কিট হাউজ মাঠ সংলগ্ন ব্যাট- বল চত্বরে। এই নিয়ে স্হানীয় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমজনতা ডিসি অফিসের সামনে এবং শহরের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে শাওন হত্যা মামলার বিচার ও অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য আলটিমেটাম ঘোষণা করে। যার ফলশ্রুতিতে জ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও এলআইসি শাখার যৌথ অভিযানে মামলার ছয় জন আসামিকে নগরীর মিল গেইট এবং অন্যান্য এলাকা থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশ জানায়, আটককৃতরা শাওন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত সন্দেহভাজন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা তদন্তে নতুন দিক উন্মোচন করতে পারে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। গ্রেফতারকৃতরা হলেন ১, হৃদয় বিন( ১৬) ২, রাজ বিন( ১৩) ৩, বিশাল বিন ( ১৫) ৪, দেবরাজ বিন (১৪) ৫, বিশাল বিন (১৪) ৬, দেব বিন (১৪)।
ডিবি সূত্র জানায়, বাকি একজন আসামীকেও আটকে অভিযান অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করা হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে এবং ময়মনসিংহ নগরীকে কিশোর গ্যাং মুক্ত করতে তারা বদ্ধপরিকর।
Leave a Reply