বিশেষ প্রতিবেদক : ঢাকা মিরপুর এর কোন রাজনৈতিক পদদারী না হয়েও ষড়যন্ত্র মূলক ভাবে মামলায় অন্তভুকর্তি করে গ্রেফতার করা হয় হায়দার আলী খান বহুলুল কে।সেই থেকে তিনি দীর্ঘদিন যাবৎ ধরে জেল হাজতে মানবেতর জীবন যাপন করছেন।অনুসন্ধানে জানা যায় হায়দার আলী খান বহুলুল কে গ্রেফতার দেখানো অঙ্গাত কোন মামলায় এবং এজাহার নামীয় মামলায় যার কোনটিতে তিনি জড়িত নয় বলে জানা গেছে।ব্যক্তিগত শত্রুতার উদ্দেশ্যে তাকে মামলায় জড়িত করে একটি চক্র পরে চক্রটি পুলিশকে ভুল তথ্য দিয়ে আটক করিয়ে জেল হাজতে প্রেরন করায়।এরপর থেকে যেদিনে জামিন হয় জামিননামা জেল হাজতে যাওয়ার পর রাজনৈতিক মামলায় ফের গ্রেফতার দেখানো হয়। এভাবে জামিন হওয়ার পর থেকে একের পর এক রাজনৈতিক মামলায় জেল গেটে গ্রেফতার দেখানো হয়।আর এই বিষয় হায়দার আলী খান বহুলুল এর স্ত্রী মাজরুবা চৌধুরী বলেন,তার স্বামীকে জামিন হওয়ার পর আর কোন মামলায় গ্রেফতার না দেখানোর পাশাপাশি এজাহার নামীয় ষড়যন্ত্র মূলক মামলা গুলো থেকে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন এর মাধ্যমে অব্যাহতি পেতে স্বরাষ্ট মন্ত্রনালয় তিনি আবেদন করেন।যার পরিপ্রেক্ষিতে গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে স্বরাষ্ট মন্ত্রনালয় এর আইন ৩ শাখা কতৃক সহকারী সচিব মো:সফিউল আলম স্বাক্ষরিত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।হায়দার আলী খান বহুলুল এর স্ত্রী আরো বলেন আমার স্বামীকে ষড়যন্ত্র মূলক ভাবে মামলায় তার নাম অন্তভুকর্তি করে ফাসাঁনো হয়েছে,তিনি সে সকল মামলা গুলো থেকে তার স্বামীর নাম অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন এর মাধ্যমে অব্যাহতি দিতে এবং জামিন হওয়ার পর আর কোন মামলায় গ্রেফতার না দেখানোর জন্য,আইন শৃংখলা বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ জানিয়ে কারাগারে আটক তার স্বামী হায়দার আলী খান বহুলুল কে আর কোন মামলায় গ্রেফতার না দেখানোর জন্য স্বরাষ্ট মন্ত্রনালয়ের নির্দেশনা বাস্তবায়ন করতে,পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও পুলিশ কমিশনার (ডিএমপি) এবং মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এর নিকট জোর দাবী জানান।
Leave a Reply