যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করায় আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র মঞ্জুর
ফেনী প্রতিনিধি :
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলের প্রমাণাদি উপস্থাপনের পর আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র মঞ্জুর করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক।
জেলা প্রশাসন সূত্র জানায়, প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরিত্যাগ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন। যাচাই শেষে তা সঠিক ও বৈধ বিবেচিত হওয়ায় তার মনোনয়নপত্র অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কোনো জটিলতা না থাকলে মনোনয়ন বাতিলের সুযোগ নেই। সবদিক বিবেচনায় আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
Leave a Reply