1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
April 16, 2026, 1:47 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। মিলাদের বিরিয়ানি চাওয়ায় দিনমজুরকে রড দিয়ে মেরে আহত। ‎আশুলিয়ায় ডিবির অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। মাদারীপুরে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত, জ্বালানি কাঠ জব্দের নির্দেশ পুলিশের কেউ অপরাধ করলে ছাড় নয় তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬ আহত ৪০৭৮ ভালুকা বাস টার্মিনালে চাঁদাবাজির অভিযোগ: শ্রমিক দলের সভাপতি আমিনুলের বিরুদ্ধে। বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা এস্পানিওলকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা আবারও ইরানের পরমাণু অস্ত্র নিয়ে অদ্ভূত দাবি করলেন নেতানিয়াহু নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

চকরিয়ার টৈটং ইউনিয়নে এলজিইডির রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ।

  • সময়: Monday, January 5, 2026
  • 40 View

চকরিয়ার টৈটং ইউনিয়নে এলজিইডি-র রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

মোঃ আরফান চৌধুরী :
কক্সবাজারের চকরিয়া পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের হাজ্বিপাড়া, মাঝেরপাড়া, রমিজপাড়া, ঢালার মুখ ও সোনাইছড়ী এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন একটি সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২১ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের সড়ক নির্মাণকাজটি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বাস্তবায়ন করছে। তবে কাজের শুরু থেকেই মানহীন উপকরণ ব্যবহার ও নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগ করে আসছেন এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, অধিক মুনাফার আশায় ঠিকাদার প্রতিষ্ঠানটি নিম্নমানের ইট, কোয়া ও কংক্রিট ব্যবহার করে সড়ক নির্মাণ করছে। অথচ এসব অনিয়ম দেখার যেন কেউ নেই। স্থানীয়দের দাবি, পেকুয়া উপজেলা এলজিইডি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকির অভাবে ঠিকাদার প্রতিষ্ঠানটি এই সুযোগে সরকারি অর্থ আত্মসাৎ করছে।
এলাকার সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করে জানান, উন্নয়নের নামে এটি একটি সুপরিকল্পিত প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তারা বলেন, সড়ক নির্মাণে যে ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে, তাতে কয়েকদিন যেতে না যেতেই রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে।
এ বিষয়ে এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews