1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:07 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

বিশ্ববাজারে কমে এসেছে স্বর্ণের দাম

  • সময়: Saturday, December 27, 2025
  • 132 View

রেকর্ড দামের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণ, রুপা ও প্লাটিনামের দাম কমে এসেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দিনের শুরুতে প্রতি আউন্স ৪ হাজার ৫০০ ডলার অতিক্রম করে নতুন রেকর্ড গড়ার পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেয়ায় দাম কিছুটা নেমে আসে।

সেই সাথে রেকর্ড র‍্যালির পর রূপা ও প্লাটিনামেও দাম কমেছে। স্পট মার্কেটে স্বর্ণ শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৯ দশমিক ৩৮ ডলারে লেনদেন হয়।এর আগে সেশনের একপর্যায়ে স্বর্ণের দাম উঠে ৪ হাজার ৫২৫ দশমিক ১৮ ডলারে, যা সর্বকালের সর্বোচ্চ। ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৫০২ দশমিক ৮ শতাংশ ডলার হয়েছে।

কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, রেকর্ড উচ্চতার পর বাজারে এখন কিছুটা সংহতি ও স্বাভাবিক মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি বলেন, নিম্ন সুদের হার ও বিশ্ব অনিশ্চয়তার সময় স্বর্ণের চাহিদা সাধারণত শক্ত থাকে।মার্কিন অর্থনীতিতে সুদ কমার প্রত্যাশাও স্বর্ণের বাজারকে সমর্থন দিচ্ছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বাজার ভালো থাকলে তিনি এমন ফেড চেয়ারম্যান চান, যিনি সুদের হার কমাবেন। চলতি বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে তিন দফা সুদ কমিয়েছে, আর বাজারে আগামী বছর দুটি সুদ কমার সম্ভাবনা ধরা হচ্ছে।এদিকে রুপা সর্বকালের সর্বোচ্চ ৭২ দশমিক ৭০ ডলার ছুঁয়ার পর কিছুটা কমলেও শেষ পর্যন্ত শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭১ দশমিক ৯৪ ডলারে দাঁড়ায়।বিশ্লেষকদের মতে, বছরের শেষ নাগাদ রুপার দাম ৭৫ ডলার পর্যন্ত যেতে পারে। শক্তিশালী মৌলিক কারণে এ বছর এখন পর্যন্ত রুপার দাম ১৪৯ শতাংশ বেড়েছে, যেখানে স্বর্ণের দাম বেড়েছে ৭০ শতাংশের বেশি।প্লাটিনাম সেশনে ২ হাজার ৩৭৭ দশমিক ৫০ ডলার পর্যন্ত উঠলেও পরে মুনাফা তুলে নেয়ায় ২ দশমিক ৪ শতাংশ কমে ২ হাজার ২২০ দশমিক ৪৪ ডলারে নেমে আসে। অন্যদিকে প্যালাডিয়াম তিন বছরের সর্বোচ্চ স্পর্শ করার পর ৯ শতাংশের বেশি কমে প্রতি আউন্স ১ হাজার ৬৮৩ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা।এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews