বিশেষ প্রতিনিধি: চাঁদপুর জেলার সু-যোগ্য পুলিশ সুপার মোঃ রবিউল হাসান আইন শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একজন দক্ষ সৎ সাহসিবান ও মানবিক পুলিশ সুপার হিসেবে তিনি জেলাবাসীর ভরসার প্রতীক হয়ে উঠেছেন।চৌকস নেতৃত্ব,সৎ সাহসিকতায় কঠোর অবস্থান এবং জনবান্ধন মনোভাব এই তৃমুখী গুনের সফল সমন্বয় ঘটেছে তার মধ্যে। তিনি একজন জনবান্ধব পুলিশ সুপার। তার নেতৃত্বে চাঁদপুর জেলার প্রতিটি থানা এলাকায়, মাদক, সন্ত্রাস,চাঁদাবাজি,অবৈধ অস্ত্রধারী,চুরি,ছিনতাই,ডাকাতি,জুয়া,ইভটিজিং,নারী নির্যাতন সহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যাপক অভিযান চলমান রয়েছে। অপরাধ প্রবনতা কমিয়ে আনতে প্রতিটি থানার টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। থানা গুলোতে কেউ অভিযোগ নিয়ে গেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।এতে করে থানায় সাধারণ মানুষের ভয়ভীতি কাটিয়ে সেবা গ্রহণের মানসিকতা তৈরি হয়েছে। তার পেশাগত দক্ষতা, মানবিকতা ও জনবান্ধব আচরণের মাধ্যমে একজন প্রগতিশীল পুলিশ কর্মকর্তার উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছেন। অপরাধ দমন, প্রতিরোধে তাঁর নেতৃত্বে চাঁদপুর জেলার প্রতিটি থানা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।চাঁদপুর জেলার এই সু-যোগ্য পুলিশ সুপার মোঃ রবিউল হাসানের নেতৃত্বে চাঁদপুর জেলার প্রতিটি থানার এসআই, এএসআই ও নারী পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি প্রমাণ করেছেন, ‘পুলিশ জনতার সেবক, জনতাই পুলিশের শক্তি’। রাজনৈতিক চাপ উপেক্ষা করে আইনানুগ প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করার তাঁর উদ্যোগ পুলিশ প্রশাসনের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।যে কারনে জনগন তার ভূয়সী প্রশংসা করে।
Leave a Reply