1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 12:49 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কাউন্সিল অনুষ্ঠিত

  • সময়: Monday, December 8, 2025
  • 74 View

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে গতকাল আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৮তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের বাজেট, ভর্তি প্রক্রিয়া, পেশাগত পরীক্ষার ফলাফল অবহিতকরণ, ফুল ফ্রি এমবিবিএস স্কলারশিপের মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে চারজন বিদেশি ক্যাডেটের ভর্তি ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ফিলিস্তিনের দুজন শিক্ষার্থীর ভর্তি অনুমোদনসহ এই কলেজ থেকে পাস করা ইন্টার্নি চিকিৎসকদের সিএমএইচ ঢাকায় চিকিৎসা সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা সেনানিবাসস্থ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সভা শেষে সেনাবাহিনী প্রধান কলেজের সার্বিক মান উন্নয়নে কলেজের একাডেমিক ভবনের সম্প্রসারণ, ছাত্রীনিবাসের সম্প্রসারণ, মসজিদ কমপ্লেক্স, দর্শক গ্যালারি ও মাল্টিপারপাস হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিকেল ক্যাডেট নিয়ে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। বর্তমানে এই কলেজে ছয়টি শিক্ষাবর্ষে (ইন্টার্নিসহ) মোট ৭৬০ জন ক্যাডেট অধ্যয়নরত। এ কলেজ থেকে এ পর্যন্ত ২২টি ব্যাচে ১০০ জন বিদেশিসহ মোট ১ হাজার ৯০৮ জন চিকিৎসক সনদ লাভ করেছেন। যার মধ্যে ৫৪৭ জন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ দেশে-বিদেশে কর্মরত আছেন।আইএসপিআর আরও জানায়, জন্মলগ্ন থেকে এএফএমসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকলেও বর্তমানে সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর অধিভুক্ত। বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফলে অত্র কলেজের পাসের হার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ দেশের একমাত্র বাধ্যতামূলক আবাসিক সরকারি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান।তাই হরতাল, ধর্মঘট বা অবরোধের মতো পরিস্থিতি শিক্ষা কার্যক্রমে কোনো প্রভাব ফেলতে পারে না।সভায় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, সামরিক চিকিৎসা সার্ভিসের (ডিজিএমএস) মহাপরিচালক মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মাসুদুল আলম মজুমদার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম ছাড়াও প্রতিরক্ষা, অর্থ শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলের সদস্যসহ সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews