1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 1:40 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

  • সময়: Thursday, December 4, 2025
  • 59 View

উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েই চলছে শীতের তীব্রতা। প্রতিদিনই সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। ফলে জেলার সাধারণ ও নিম্ন আয়ের মানুষরা পড়ছেন চরম বিপাকে।

বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।যেটি আজকে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

সরেজমিনে দেখা যায়, দিনের বেলা সূর্যের আলো ও কিছুটা গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার সাথে সাথে হিমেল হওয়া অনুভূত হচ্ছে। রাত যখন গভীর হয় তখন ঘন কুয়াশার শিশিরবিন্দু পড়ছে। স্থায়ী থাকছে সকাল পর্যন্ত।আর এই শীত অনুভূত হওয়ার কারণে চরম বিপাকে পড়তে শুরু করেছেন জেলার খেটে খাওয়া মানুষ। সকালবেলা সময় মতো কাজে যেতে পারছেন না অনেকেই। বিশেষ করে, পাথর, চা ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা চরম বিপাকে পড়েছেন।

এছাড়া শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি শিশু ও বয়স্করা।আবহাওয়া অফিস বলছে, হিমালয়ের খুব কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে এ জেলায় শীত মৌসুমে তীব্র ঠান্ডা অনুভূত হয়। উত্তর দিক থেকে হিমেল হাওয়া যখন জেলার উপর দিয়ে বয়ে যায় তখন এখানে তাপমাত্রার পারদ নামতে থাকে। গত এক সপ্তাহ ধরে এ জেলায় তাপমাত্রার ১১ থেকে ১৩ ডিগ্রির ঘরে ওঠানামা করছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।আগামী সপ্তাহে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews