1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 1:43 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

গুজবে কান না দিয়ে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করুন : ইশরাক

  • সময়: Thursday, December 4, 2025
  • 57 View

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কান না দিয়ে সবাইকে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনে ধানের শীর্ষের প্রার্থী ইশরাক হোসেন।  

বুধবার রাজধানীর গোপীবাগে তার নিজ বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওয়ারি থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ইশরাক হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। সারা দেশের মানুষ ও বিশ্ববাসী তার জন্য দোয়া করছেন।বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছেন। ইতোমধ্যে জানানো হয়েছে, তিনি আগের চেয়ে এখন ভালো অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ। তাই গুজবে বিভ্রান্ত না হয়ে সবাই দোয়া করবেন।

আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গণহত্যার বিচার দাবি করে তিনি বলেন, আমরা সুষ্ঠু বিচার চাই এবং যারা এর সঙ্গে জড়িত ছিল প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।কেউ যদি আওয়ামী লীগকে পছন্দ করত কিন্তু সে যদি গণহত্যা বা নির্যাতনের সঙ্গে জড়িত না থাকে, তাহলে তাদের কাছেও আমাদের যেতে হবে, ভোট চাইতে হবে।

তিনি বলেন, গত বছর যে গণহত্যা হয়েছে, তা দেশের মানুষ ভুলে যায়নি। ১৯৭১ সালের গণহত্যার বিচার হয়নি, কিন্তু এবারের গণহত্যার বিচার হতেই হবে, এর কোনো বিকল্প নেই।দেশের সংস্কার ও গণতন্ত্র প্রসঙ্গে ধানের শীষের এই প্রার্থী বলেন, একদলীয় শাসনব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সবচেয়ে বড় সংস্কার করেছে বিএনপি।আমরা জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এর জন্য সবচেয়ে জরুরি হলো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা।তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, প্রত্যেক পাঁচ বছর পর পর যেন কোনো দলই ভোটব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য। জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে, আমরা সেটিই মেনে নেব। আমরা শতভাগ সুষ্ঠু ভোট চাই।

দলের শৃঙ্খলার বিষয়ে ইশরাক বলেন, যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও অন্যায় করেছে, তাদের ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে যারা এসব করবে, দল তাদের কোনো পদে রাখবে না। আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততা থেকে শিক্ষা নিতে চাই।

ওয়ারি থানা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক, সাব্বির আহমেদ আরেফ মোজ্জামেল হক মুক্তা, শিরীন, কে হোসেন টমাস, গোলাম মোস্তফা সেলিম, মঞ্জুরুল বাপ্পি।


0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews