মো:রাসেল ফকির :
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী হাসান দায়িত্ব গ্রহণের পর থেকেই বদলে গেছে থানা এলাকার চিত্র। সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা প্রতিরোধ, যাত্রী ও চালকদের সচেতনতা বৃদ্ধি—সব ক্ষেত্রেই তাঁর কার্যকর পদক্ষেপ নজর কাড়ছে সবার।ওসি এবিএম মেহেদী হাসান শুধু একজন দক্ষ পুলিশ কর্মকর্তা নন, বরং মানবিকতা ও দায়িত্ববোধে অনন্য এক মানুষ। সড়ক দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো, পথচারীদের সহায়তা করা এবং হাইওয়ের প্রতিটি দুর্ঘটনাস্থলে দ্রুত উপস্থিত থাকা—এসব কাজের জন্যই তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।তিনি বলেন, “পুলিশ মানে শুধু আইন প্রয়োগ নয়—মানুষের পাশে দাঁড়ানোই পুলিশের প্রকৃত দায়িত্ব। সেবা দিতে পারাটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি।”স্থানীয় জনগণ জানান, ওসি এবিএম মেহেদী হাসানের নেতৃত্বে ভরাডোবা হাইওয়ে থানায় এখন শৃঙ্খলা, আন্তরিকতা ও মানবিকতার পরিবেশ বিরাজ করছে। দুর্ঘটনা কমিয়ে আনা থেকে শুরু করে যানজট নিরসনে তাঁর ভূমিকা প্রশংসনীয়।
আইনের প্রয়োগে কঠোর, কিন্তু মানুষের প্রতি আন্তরিক—এমন গুণের মেলবন্ধনে তিনি হয়ে উঠেছেন “জনগণের বন্ধু”। তাঁর নেতৃত্বে ভরাডোবা হাইওয়ে থানা আজ সত্যিই জনআস্থার প্রতীক।
Leave a Reply