1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:27 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

সিলেটে রাতের অন্ধকারে বেড়েছে ছিনতাই

  • সময়: Monday, October 6, 2025
  • 68 View

দিনের বেলায় ব্যস্ত নগরী, রাত নামতেই ভয়ের রাজত্ব! সিলেটের রাত যেন এখন আতঙ্কের অন্য নাম। অন্ধকার নেমে এলেই নগরীর অলিগলি থেকে শুরু করে মহাসড়ক—সবখানেই সক্রিয় হয়ে ওঠে ছিনতাইকারীরা। একের পর এক ছিনতাই আর নাগরিকদের হাহাকার—এমন দৃশ্য এখন সিলেট নগরের নিত্যচিত্র।  

গত এক মাসে (১ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর) বিভিন্ন এলাকায় সংঘটিত ছিনতাই ও বিশেষ অভিযানে অন্তত ১২ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশদিন দিন বেড়ে চলা এই অপরাধপ্রবণতা শহরের মানুষকে ফেলেছে গভীর উদ্বেগে। দিনদিন যেন বেড়েই চলছে এমন অপরাধের প্রবণতা।

জানা গেছে, সিলেটে গত এক মাসে (১ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর) বিভিন্ন এলাকায় সংঘটিত ছিনতাই ও বিশেষ অভিযানে অন্তত ১২ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ৬ সেপ্টেম্বর সিলেটের ওসমানীনগরে বিশেষ অভিযানে তিন ছিনতাইকারী আটক হয়।তাদের কাছ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা, তিনটি মোবাইল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ১৪ সেপ্টেম্বর সিলেট নগরীর দক্ষিণ সুরমা-খোজারখলা থেকে ভোর রাতে ছিনতাইয়ের চেষ্টা করার সময় তিন ছিনতাইকারীকে হাতেনাতে ধরে পুলিশ। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

১৫ সেপ্টেম্বর সিলেট মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ও ছুরি উদ্ধার হয়। ২৬ সেপ্টেম্বর সিলেটের মোগলাবাজার এলাকায় থানা পুলিশের টহল দলের হাতে ধরা পড়ে আরও দুই ছিনতাইকারী। এ সময় তারা মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইয়ের চেষ্টা করছিল বলে অভিযোগ ওঠে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি ফারুক মাহমুদ বলেন, ‘পুলিশ কিছু ছিনতাইকারীকে ধরলেও আতঙ্ক কমছে না। রাতের শহরে নিরাপদ চলাফেরার জন্য পর্যাপ্ত স্ট্রিটলাইট ও সিসিটিভি দরকার।শুধু গ্রেফতার নয়, প্রতিরোধমূলক পদক্ষেপ জোরদার করতে হবে। ’

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘রাতের টহল আরও বাড়ানো হয়েছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করছি। ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নগরবাসী যদি দ্রুত আমাদের খবর দেন, তাহলে পুলিশের আরও দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। ’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews