1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:26 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে সবজি ব্যবসায়ীর মৃত্যু

  • সময়: Sunday, October 5, 2025
  • 64 View

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের দেওপাড়া এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আজমত আলী (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।  রবিবার (৫ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজমত আলী সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর এলাকার সাজিদ আলীর পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আজমত আলী খালি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-২৩৩৪) নিয়ে শ্রমিকসহ সবজি কিনতে যাচ্ছিলেন।পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার জনতার বাজার সংলগ্ন দেওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-২৩২৪) পিকআপটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আজমত আলী নিহত হন।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি উল্টে যায়। হাইওয়ে সার্জেন্ট শিশির মনিসহ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে।শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, চালককে আটকের চেষ্টা চলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews