1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:27 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

চাঁদপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ 

  • সময়: Saturday, August 2, 2025
  • 100 View

উপলক্ষে রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত 

ইমতিয়াজ উদ্দিন মাসুদ:

চাঁদপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উপলক্ষে রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত হয়েছে।চাঁদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে গতকাল (২ আগস্ট) শনিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত হয়।এসময় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বিদেশে যারা আছেন তারা ছাত্রদের সাথে একসঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন। বিবিসি, সিএনএন, আলজাজিরা, এই সকল সংবাদ মাধ্যমে প্রকাশিত নিউজ দেখেছি।ডিসি বলেন বাংলাদেশের লোকজন তখন তেমন একটা বিশ্বাস করতে পারেননি। অথচ তারা প্রকাশ্যে বিদেশে তাদের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন। প্রবাসীদের অবদান সবচেয়ে বড় ছিল। বিদেশীদের সামনে আন্দোলনকে তুলে ধরেছেন এই প্রবাসীরাই। রেমিট্যান্স যোদ্ধাদের সম্পর্কে আরো বলেন রেমিট্যান্স যোদ্ধারা দেশে টাকা পাঠাবেনা বলেও একটা নিউজ প্রচার হয়েছিল। পরে সরকার বড় ধরনের একটা চাপে পড়েছেন। আজকের এই সফলতার পিছনে আপনাদের অবদান অনেক বেশি। প্রবাসীদের জুলাই আন্দোলনে ভূমিকা প্রশংসনীয় বলে দাবি করেন ডিসি। এই আন্দোলনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ শফিকুর রহমান এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে ‘জুলাই পূনর্জাগরণ’ রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রেমিটেন্স যোদ্ধা জামাল মোল্লা, রেমিটেন্স যোদ্ধা নূর মোহাম্মদ (সিআইপি)।উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, ম্যাজিস্ট্রেট ফাহিম। এসময় সর্বেচ্চ রেমিট্যান্স প্রেরণকারীকে সম্মাননা প্রদান করা হয়। এঁরা হলেন, ১। জামাল হোসেন, গুয়াখোলা, চাঁদপুর সদর, চাঁদপুর।টাকার পরিমান-১৪,১৬,৬১,৩৩৮/- (সংযুক্ত আরব আমিরাত) জনতা ব্যাংক পিএলিস, কর্পোরেট শাখা, চাঁদপুর।২। মোহাম্মদ মিজবুর রহমান, হাজী মহসিন রোড, চাঁদপুর সদর ,চাঁদপুর| টাকার পরিমান- ১২,৪৮,৬৬,৩১৫/- (সংযুক্ত আরব আমিরাত) জনতা ব্যাংক পিএলসি, কর্পোরেট শাখা, চাঁদপুর৷৩।মোঃ শিফকুল ইসলাম জিয়া, রাধাসার, হাজীগঞ্জ, চাঁদপুর টাকারপরিমান-৩,৭০,০০,၀০০/- (সংযুক্ত আরবৰ আমিরাত) জনতা ব্যাংক পিএলিস, চাঁদপুর কো-অপারেটিভ শাখা, চাঁদপুর।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন মিতু।অনুষ্ঠানে সমাপনী ও সভাপতির বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন, জনতা ব্যাংক পিএলিস, চাঁদপুর কো-অপারেটিভ শাখা, চাঁদপুর ১। শিরিন আক্তার, অধ্যক্ষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চাঁদপুর ৷ ২।মোঃ নেছার উদ্দিন, ব্যবস্থাপক, প্রবাসী কল্যাণ ব্যাংক, চাঁদপুর ৩ | মোঃ আলী হোসেন, সহকারী পরিচালক,ওয়েলফেয়ার সেন্টার, চাঁদপুর ৪। এ কে এম মাহাতাব উদ্দিন, প্রজেক্ট ম্যানেজার, সিসিডিএ, চাঁদপুর (সেন্টার ফর কিমউিনিট ডেভেলপমেন্ট এ্যাসিসট্যান্স) এসময় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীকে সম্মাননা প্রদান, প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews