ইমতিয়াজ উদ্দিন মাসুদ:
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতির অবমাননা ও তারেক রহমানকে অসম্মান করার প্রতিবাদে এবং জুলাই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী বলেন, আজকে এই মুন্সির হাট কলেজে এসে সভা সমাবেশ করতে পারতাম না যদি না জুলাই আন্দোলনে এই কলেজের শিক্ষার্থী নিশানের মতো ছাত্ররা জীবন না দিতো।তিনি আরো বলেন আমি যা জানি আপনারা তা জানেন না গত জুলাই ছাত্র আন্দোলনের পাঁচজনকে সমন্বয়ককে ডিবি হারুন নিয়ে গেছে ডিবি কার্যালয় এবং তাদেরকে তাদের পরিবারকে ফোন করা হয়েছে মুস্লেখা দিয়ে আনার জন্য, সেই দিন একজন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলকে ফোন করেছে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন বসে আছো আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় আগে ঝাপিয়ে পড়ে ডিবি কার্যালয় তোমাদের স্টুডেন্ট কে ধরে নিয়ে গেছে তোমরা সেখানে যাও তাদেরকে উদ্ধার করার জন্য ব্যবস্থা কর সেই ব্যক্তি হলো বেগম খালেদা জিয়া এই একমাত্র ব্যক্তি সেদিন ফোন করেছিল আসিফ নজরুলকে।তিনি বলেন, আমরা ঘুম, খুন, হত্যা, রাহাজানি এগুলো চাইনা। আমরা দেশবাসীর শান্তি চাই। সামনে নির্বাচন আসবে, সেই নির্বাচনে আপনারা এলাকাবাসী আমাকে সাপোর্ট দিলে আমি আপনাদের জন্য সেবা করতে পারবো। এসময় তিনি সকল শহিদের রক্তের কথা, তাদের জীবনের ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।গত ( ২ আগস্ট) শনিবার বিকেলে মুন্সিরহাট কলেজের হলরুমে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।সভায় আরো বক্তব্য রাখেন,বিএনপি নেতা অ্যাড. আশরাফুল ইসলাম আসু, সাবেক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওয়াসিম পাটোয়ারী, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন খান (আরজু), জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন গাজী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ প্রধানিয়া,কল্যানপূর ইউপি বিএনপি নেতা হারুন ভাট, ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি উপদেষ্টা গিয়াসউদ্দিন ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা বশির পারভেজ,জেলা যুবলের কর্মসংস্থানের সম্পাদক আবু আহমেদ, চাঁদপুর সরকারি কলেজ( বিশ্ববিদ্যালয়ের) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ জনি।এসময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply