1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:26 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

পুলিশ ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে

  • সময়: Friday, July 4, 2025
  • 63 View

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘৫ আগস্টের পর থেকে পুলিশ অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। ইতিহাস তাদের সেই অবদান মনে রাখবে। ’ গতকাল বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে রুপাতলিস্থ পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ কল্যাণ সভায় এ কথা বলেন তিনি।

আইজিপি বাহারুল আলম বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে সকল পুলিশ সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে হবে। ’

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ : পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টরের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদী বেনচেলাহ। গতকাল সকালে তিনি পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন। গণমাধ্যমে পাঠানো পুলিশ সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।পুলিশ সদর দপ্তর জানায়, সাক্ষাৎকালে ইউনেস্কো প্রতিনিধি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আইজিপি ইউনেস্কো প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং বলেন, ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ পুলিশের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে। এ সময় বাংলাদেশ পুলিশ ও ইউনেস্কোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews