ইমতিয়াজ উদ্দিন মাসুদ:চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে, সোমবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম সামনে ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ মৌসুমে “প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আমন ধান বীজ, মরিচ বীজ (হাইব্রিড), উফশী সবজি বীজ এবং তালের চারা, নারিকেল চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খাঁন।এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, এ দেশে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি সামগ্রী বিতরণ করে আসছেন, সরকারের দেওয়া কৃষি উপকরণ গুলো সঠিকভাবে প্রয়োগ করে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কিছু কাজ করবেন। এজন্য উপ-সহকারী কিছু কর্মকর্তারা প্রতিটি ইউনিয়নে প্রান্তিক কৃষকদের তালিকা করে কৃষি উপকরণ দিয়ে আসছেন।চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সদর উপজেলা প্রতিটি ইউনিয়ন থেকে কৃষক, কৃষি উদ্যােক্তা উপস্থিত ছিলেন।উল্লেখ্য উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর এ বছর রোপা আমন ধান, ৪শত, মরিচ বিজ ভালাইনাশক ১শত ২০, কুশসি সবজি ১০০ জনের মাঝে বিতরণ করেন।
Leave a Reply