1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
September 1, 2026, 1:49 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার এর বিরুদ্ধে অপপ্রচার। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র। 

ভালুকায় পাঁচ’শ টাকার জন্য স্ত্রীকে হত্যা।

  • সময়: Sunday, June 15, 2025
  • 106 View

সাব্বির আহমেদ মিঠুন ও কবির হোসেন ময়মনসিংহ ভালুকা থেকে : ময়মনসিংহের ভালুকায় মাত্র ৫০০ টাকার জন্য স্ত্রীকে নির্মমভাবে খুন করেন ঘাতক স্বামী। খুন করে লাশ খাটের নিচে রেখে দরজায় তালা দিয়ে পালিয়ে যান ঘাতক স্বামী। ঘটনার তিনদিন পর খাটের নিচ থেকে উদ্ধার করা হয় লাশ। শুক্রবার (১৩জুন) বিকেলে ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর থেকে ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে। ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সীডস্টোর বাজারে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। নিহত নারী সাবিনা ইয়াসমিন। তিনি স্বামী স্বপন মিয়ার সঙ্গে ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ জানায়, গত ৬ জুন সকালে স্বপন তার স্ত্রীর কাছে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ৫০০ টাকা দাবি করেন। সাবিনা টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বপন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে ঘরের ফ্রিজের পাশে থাকা শিল দিয়ে সাবিনার মাথায় আঘাত করেন এবং ধারালো বটি দিয়ে উপর্যুপরি কোপ দেন। এতে ঘটনাস্থলেই মারা যান সাবিনা। পরে লাশ খাটের নিচে লুকিয়ে রেখে মোবাইল ও নগদ টাকা নিয়ে ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান স্বপন। এদিকে আত্মীয়-স্বজন মোবাইল-ফোনে না পেয়ে ভাড়া বাসায় এসে ঘরে তালা দেওয়া দেখতে পান। পরে ঘরের তালা ভেঙে খাটের নিচ থেকে উদ্ধার করা হয় সাবিনার অর্ধগলিত লাশ। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘাতক স্বপন পালিয়ে পার্শ্ববর্তী গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় একটি মেসে লুকিয়ে ছিলেন। (১৩ জুন) শুক্রবার বিকেলে ভালুকা মডেল থানা পুলিশ সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতারের পর স্বপন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। তার দেখানো মতে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত শিল ও বটি। তার পাঞ্জাবির পকেট থেকে উদ্ধার করা হয় নিহতের ব্যবহৃত মোবাইল ফোন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews