1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
September 1, 2026, 12:25 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার এর বিরুদ্ধে অপপ্রচার। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র। 

গাজীপুর কাশিমপুরে দস্যুতা মামলার ০৪ (চার) জন আসামী গ্রেফতার ও লুণ্ঠিত মোবাইল ও মোটর সাইকেল উদ্ধার ।

  • সময়: Friday, May 30, 2025
  • 102 View

গাজীপুর কাশিমপুরে দস্যু

মোঃ শিহাব উদ্দিন :

অত্র মামলার বাদী সবুজ মিয়া (৩৬) ইং ২২/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ১২.০৫ ঘটিকায় কাশিমপুর থানাধীন হাতীমারা সাকিনস্থ কটন ক্লাব (বিডি) লিঃ নামীয় ফ্যাক্টরীতে ডিউটি শেষে বাড়ীর উদ্দেশ্যে রওনা করিয়া ইং ২২/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ১২.১৫ ঘটিকার সময় কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ী সাকিনস্থ গোবিন্দবাড়ী টু সুলতান মার্কেট রোডে আকাশী ও গজারী বনের মধ্যে পাঁকা রাস্তার উপরে পৌছামাত্র অনুমান ২/২.৫ ফুট উপর দিয়ে একটি সাদা প্লাস্টিকের রশি দুই পাশের গাছের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। তখন বাদী মোটরসাইকেল থামাইলে ঘটনাস্থলের পাশে পূর্ব থেকে লুকিয়ে থাকা অজ্ঞাতনামা ০৪ জন বিবাদী ধারালো রাম দা, চাপাতি, চাকু প্রদর্শন করিয়া বাদীকে এলোপাথারী মারপিট করিয়া বাদীর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। অজ্ঞাতনামা বিবাদীরা ধারালো রাম দা, চাকু বাদীর গলায় ধরিয়া বাদীর নিজ মালিকানাধীন Bajaj Platina 100 মডেলের ১০০ সিসি কালো রংয়ের একটি মোটর সাইকেল, যাহার রেজিস্ট্রেশন নং- শরিয়তপুর-হ-১১-২৮৪৫ ও তাহার ব্যবহৃত Tecno Spark Go-2024 (4/64 GB) মডেলের একটি মোবাইল ফোন এবং প্যান্টের পকেটে থাকা নগদ-২,০০০/-(দুই হাজার) টাকা জোরপূর্বক ছিনাইয়া নেয়। অজ্ঞাতনামা বিবাদীরা প্লাস্টিকের রশি দিয়ে পিছন দিক হইতে বাদীর দুই হাত বেঁধে রাস্তার পূর্ব পাশের গভীর জঙ্গলে নিয়া যায় এবং বাদীর পরিহিত জামা ধারালো চাকু দিয়া কাটিয়া তাহার চোখ ও মুখ বাধিয়া ফেলে রেখে ঘটনাস্থল হইতে চলিয়া যায়। বাদী প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে থানায় আসিয়া লিখিত এজাহার দায়ের করিলে উক্ত এজাহার দায়েরের প্রেক্ষিতে কাশিমপুর থানার মামলা নং-২২, তারিখ- 27/05/20২৫ ইং ১৮৬০ সালের পেনাল কোডের ৩৯৪ ধারা রুজু করিয়া মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই(নিঃ)/শিবলু মিয়াকে নিযুক্ত করা হয়। জনাব রবিউল ইসলাম, উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) মহোদয়ের তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় জনাব রবিউল ইসলাম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) বিভাগের এর দিক নির্দেশনায় আমার নেতৃত্বে অফিসার ইনচার্জ কাশিমপুর থানা সার্বিক সহায়তায় এসআই(নিঃ)/শিবুল মিয়া অভিযান পরিচালনা করিয়া মামলার ঘটনার সহিত জড়িত মোঃ মাহফুজ রানা (২৩) ও আসামী মোঃ সিয়াম ইসলাম(২৩) কে কোনাবাড়ী থানাধীন জরুন পেয়ারা বাগান এলাকা গ্রেফতার করা হয় এবং আসামী মোঃ সিয়াম ইসলাম এর নিকট হইতে লুণ্ঠিত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীদ্বয়কে ০৫ দিনের রিমান্ডের আবেদন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত আসামীদ্বয়কে ২৪ ঘন্টার রিমান্ড মঞ্জুর করে। ইং ২৯/০৫/২০২৫ তারিখ দুপুর ১৩.৩০ ঘটিকার সময় আসামীদ্বয়কে রিমান্ডের জন্য কাশিমপুর থানায় নিয়ে আসিয়া পলাতক আসামী ও লুণ্ঠিত মোটর সাইকেল সংক্রান্তে ব্যাপক জিজ্ঞাসাবাদ করিলে আসামী মোঃ মাহফুজ রানা (২৩) জানায় যে, আসামী মোঃ আতাউর আল মামুন (২১) ও সাজিদ (১৮) উক্ত ঘটনার সাথে জড়িত ছিল এবং লুণ্ঠিত মোটর সাইকেল টি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন রেলগেট এলাকায় একটি পরিত্যাক্ত বাড়ীতে লুকিয়ে রেখেছে। পরবর্তীতে এসআই (নিঃ)/শিবলু মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ আসামী মোঃ মাহফুজ রানা কে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করিয়া অপর দুই আসামী মোঃ আতাউর আল মামুন ও সাজিদ কে পশ্চিম এনায়েতপুর বাগানবাড়ী হতে গ্রেফতার করে এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন রেলগেট এলাকা হইতে লুণ্ঠিত মোটর সাইকেলটি উদ্ধার পূর্বক জব্দ
করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews