কক্সবাজারের উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার রাতে ক্যারেঙ্গাঘোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
গ্রেফতাররা কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের সদস্য আমির হোসেনে ছেলে কেফায়েত উল্লাহ (৩০) এবং ক্যারেঙ্গাঘোনা গ্রামের মৌলভি রফিক এর ছেলে হোবায়েত (১৮)।৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানিয়েছেন, রাতে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যারেঙ্গাঘোনা এলাকায় অবস্থান করছিল।ভোরে দুজন সন্দেহভাজন মিয়ানমার থেকে বাংলাদেশের ভেতরে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে গ্রামের দিকে দৌড়াতে থাকে। তবে টহল দল দুইজনকে ধরে ফেলে।
এ সময় আটকদের তল্লাশি করে ষাট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা মায়ানমার সীমান্ত থেকে ওই ইয়াবা কিনে বেশি দামে বিক্রির জন্য নিয়ে আসছিল।
উখিয়া বিজিবির অধিনায়ক আরও জানান, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতার করা আসামিদের টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
Leave a Reply