1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 20, 2026, 1:43 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। 

ভালুকা বাস টার্মিনালে চাঁদাবাজির অভিযোগ: শ্রমিক দলের সভাপতি আমিনুলের বিরুদ্ধে।

  • সময়: Saturday, April 25, 2026
  • 78 View

মোঃ রাসেল ফকির:

ময়মনসিংহের ভালুকা বাস টার্মিনাল এলাকায় চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, অটো, সিএনজি চালক ও ফুটপাতের দোকানদারদের কাছ থেকে জোরপূর্বক নিয়মিত চাঁদা আদায় করে তিনি ও তার সহযোগীরা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালক ও দোকানদারদের হুমকি দেওয়া হয়। এমনকি ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় এক ধরনের আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এতে সাধারণ চালক ও যাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা-গফরগাঁও সড়ক এলাকায় প্রতি সিএনজি চালকের কাছ থেকে মাসিক ২,৫০০ টাকা এবং ভালুকা স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় প্রতি অটোচালকের কাছ থেকে ৩,০০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীরা আরও দাবি করেন, অভিযুক্ত নেতা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘ম্যানেজ’ করার কথাও বলে থাকেন। ফলে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, দলের নাম ভাঙিয়ে এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা দ্রুত এ বিষয়ে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ভুক্তভোগী চালক ও সাধারণ যাত্রীরা প্রশাসন এবং দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং টার্মিনাল এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক।
এ বিষয়ে অভিযুক্ত আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews