1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 5, 2026, 8:11 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা। সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আজ মালয়েশিয়ায় আগমন করছেন। এই সফরকে বাংলাদেশের নতুন সরকারের প্রথম আন্তর্জাতিক কূটনৈতিক সফর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চীনের ৪ বৈশ্বিক উদ্যোগে যুক্ত হচ্ছে বাংলাদেশ, ভূরাজনীতিতে বাড়বে গুরুত্ব ২৫ কোটি গাছ রোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

কিশোর অপরাধ রোধে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার আহ্বান মেয়রের।

  • সময়: Saturday, April 18, 2026
  • 64 View

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম :

চট্টগ্রামে কিশোর অপরাধ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ডা. শাহাদাত হোসেন।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকালে হাতেখড়ি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপসচিব ও প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফয়জুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ গঠনে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অত্যন্ত জরুরি।

তিনি বলেন, “বইয়ের শিক্ষা জীবনের একটি অংশ হলেও প্রকৃত শিক্ষা মানুষের মন ও বিবেককে আলোকিত করে এবং সমাজ গঠনে ভূমিকা রাখে।”

তিনি আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সাফল্যের মাধ্যমে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও নগরীর সুনাম বৃদ্ধি পাবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের কর্মচারীদের সম্মিলিত ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

বর্তমান সময়ে কিশোর গ্যাং ও অপরাধ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মেয়র বলেন, এটি একটি বড় সামাজিক চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও আচরণের প্রতি সচেতন থাকার আহ্বান জানান তিনি। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নৈতিক শিক্ষা জোরদারের পরামর্শ দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলাধুলা, শরীরচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ততা শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে।

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে মেয়র বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই একদিন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে—কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষক কিংবা প্রশাসক হবে।

এ লক্ষ্যে শিক্ষার্থীদের স্বপ্ন দেখা ও তা বাস্তবায়নে কঠোর পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে অভিভাবক সদস্য মোহাম্মদ সেকান্দর, মো. হাসান রুবেল, মহিলা অভিভাবক সদস্য রোকসানা বেগম এবং শিক্ষানুরাগী সদস্য মো. মহিউদ্দীনসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews