ফরহাদ আহমেদ:দেশব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে আজ রবিবার (১২ অক্টোবর) থেকে ফেনী জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকা প্রদান। জেলার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী (চুয়াল্লিশ হাজার) শিশুকে এই টিকা দেওয়া হবে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।দাগনভূঞা আতাতুর্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সকালে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরাব আল হোসাইন, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ও স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও শহীদুল ইসলাম বলেন,“টাইফয়েড প্রতিরোধে এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবককে তাদের শিশুদের অনুপ্রাণিত করতে হবে টিকা নিতে।“
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, টিকাদান কার্যক্রম ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। প্রথম ধাপে স্কুল ক্যাম্পাস, পরবর্তীতে স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে।
Leave a Reply