1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:46 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ১৭ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

  • সময়: Tuesday, October 14, 2025
  • 99 View

আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা

মোঃ শিহাব উদ্দিন:

রোববার ১২ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে ডি ই পি জেড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার প্রণব চৌধুরী আগুনের বিষয়টি নিশ্চিত করেন,
শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার জিরানী বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নির্বাপণ করতে প্রায় আড়াই ঘন্টার মতো সময় লাগে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিস থেকে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেন। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে সারাবো ফায়ার সার্ভিস থেকে আরও দুটি ইউনিটসহ মোট ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ করে এবং প্রায় ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং আগুন পুরোপুরি নির্বাপণ করতে প্রায় আড়াই ঘন্টা সময় লাগে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুদি দোকান, লাইব্রেরি, কাপড়ের দোকান, জুতার দোকান ও টিনের দোকান সহ অন্তত ১৭ টি দোকান রয়েছে।

দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায়, রাত ১১টা থেকে সাড়ে ১১ টার দিকে তারা দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যান। পরে রাত সাড়ে ১২ টার দিকে আগুনের খবর পেয়ে ছুটে আসেন বাজারে। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ারসার্ভিসে খবর দেন।
সামি লাইব্রেরির মালিক আনোয়ার হোসেন জানান, তার দোকানে অন্তত এক কোটি টাকার উপরে মালামাল ছিল বলে দাবী করেন তিনি। এদিকে সাদ্দাম হোসেন জানান, তার মালিকানাধীন মুদি দোকানে মাস দুয়েক আগে ২২ লাখ টাকা এনজিও থেকে লোন করে মালামাল উঠিয়েছেন।
অন্যান্যদের মধ্যে আহাদ নূর আলমের মুদি দোকানে প্রায় ৫০ লাখ, মাহাবুবের মুদি দোকানে ৫০ লাখ, জুম্মান মুন্সী মুদি দোকানে ২০-২২ লাখ, জুবায়েরের মুদি দোকানে ১৮-২০ লাখ, আশরাফ মিয়ার মুদি দোকানে ১৫লাখ, আবুলের মুদি দোকান ও শাহিনের মুদি দোকান সহ অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবী করেন।

এছাড়াও বাজারের বাইরে কেরুবেপারী মার্কেটের ইমরুলের কাপড়ের দোকানে প্রায় ২৫ লাখ, লিজু মোল্লার কাপড়ের দোকানে প্রায় ৩০ লাখ, মঞ্জুর কাপরের দোকানে প্রায় ৩৫ লাখ, আব্দুস সবুরের জুতার দোকানে প্রায় ১০ লাখ এবং আরিফের জুতার দোকানে আগুন লাগে। এতে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

দোকান মালিকদের দাবী, তারা বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে লোনে টাকা নিয়ে দোকানে মালামাল তুলেছিল। এখন তারা নি:স্ব হয়ে গেছে। সংশ্লীষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।

ডিইপিজেড ফায়ারসার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার প্রণব কুমার চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে ডিইপিজেড থেকে তিনিটি এবং পরে সারাবো ফায়ারসার্ভিস থেকে আরও দুটি ইউনিট আনা হয়। পরে প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন নির্বাপণ করতে সময়বল লাগে প্রায় আড়ায় ঘন্টা। আগুনে প্রায় দুই কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলেও তিনি জানান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews