1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:47 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

তরকারি স্বাদ কম হওয়ায় স্ত্রীকে মারধর অতঃপর আত্মহত্যা.!

  • সময়: Wednesday, August 27, 2025
  • 135 View

স্টাফ রিপোর্টারঃ শোয়েব মাহমুদ, রান্না করা তরকারির স্বাদ কম হওয়ায় স্ত্রী ঝর্ণা খাতুনকে গালাগালি ও মারধর করে স্বামী  আকাশ হোসেন, নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়ি যাওয়ার চেষ্টা করলেও বাধা দেয় স্বামী এবং আবারও করে মারধর । অতঃপর  ঝর্ণা খাতুন ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বুধবার (২৭ আগস্ট) নওগাঁ জেলার বদলগাছীর জগদীশপুর গ্রামে স্বামীর নির্যাতনের কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সবাই একসঙ্গে খাবারের জন্য বসেন। সেই সময় ঝর্ণার স্বামী মো. আকাশ হোসেন তরকারির স্বাদ না হওয়ায় স্ত্রীকে গালাগালি ও মারধর করেন। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে ঝর্ণা বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বাবার বাড়ি যাওয়ার চেষ্টা করেন। সেসময় স্বামী তাকে বাধা দেন এবং পুনরায় মারধর করেন।

এ দিন সকাল ৬টার দিকে নিজের ঘরে দরজা বন্ধ করে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগান ঝর্ণা। পরে তার স্বামী ও শাশুড়ি পেয়ারা বেগম ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর পৌনে ৯টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক ঝর্ণাকে মৃত ঘোষণা করেন। এরপর স্বামী ও শাশুড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আকাশ হোসেন প্রায়ই স্ত্রীকে অকারণে মারধর করতেন এবং প্রতিবাদ করলে অন্যদের সঙ্গেও দুর্ব্যবহার করতেন। এতে কেউ ঝর্ণাকে রক্ষা করার সাহস পেত না।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সুষ্ঠু তদন্ত চলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews