1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:47 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৮ বস্তা চাল জব্দ।

  • সময়: Tuesday, August 26, 2025
  • 201 View

স্টাফ রিপোর্টারঃ শোয়েব মাহমুদ, টাঙ্গাইলের মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণকৃত ৭৮ বস্তা (২,৯১২ কেজি) চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম আরিফুল ইসলাম।

২৫ তারিখ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী কাঁচা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রথমে বাজারে বস্তা পরিবর্তনের সময় ৫৪ বস্তা (২,১৯২ কেজি) চাল জব্দ করা হয়। পরে নিমাই চন্দ্র দাসের গোডাউনের তালা ভেঙে আরও ২৪ বস্তা চাল (৭২০ কেজি) উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপকারভোগীরা ডিলারের কাছ থেকে প্রতি কেজি ১৫ টাকা দরে চাল সংগ্রহের পর বাজারের ব্যবসায়ী তানভীর ও মঞ্জুর কাছে বেশি দামে বিক্রি করে। পরে ওই চাল বাজারে বস্তা পরিবর্তনের সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে প্রশাসনকে খবর দেয়।

জব্দকৃত চালের সঙ্গে সংশ্লিষ্টরা হলেন—তানভীর মিয়া (পিতা: শাহীন মিয়া, গ্রাম: জামুর্কী, মির্জাপুর)

নিমাই চন্দ্র দাস (পিতা: মৃত লক্ষণ চন্দ্র দাস, গ্রাম: জামুর্কী)

মনজু মিয়া (পিতা: মকবুল হোসেন, গ্রাম: কামান্না, দেলদুয়ার)

উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণকৃত চাল অসহায়দের জন্য। কেউ বেআইনিভাবে কিনে মজুত করলে তা জব্দ করা হবে। মজুদকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তারেক আজিজ, মির্জাপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন ফাহিম, উপজেলারখাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির,মির্জাপুর থানার এসআই প্রদীপ,  জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি.এ. মতিনসহ সেনা সদস্য,পুলিশ সদস্য   বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় জনতা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews