1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:24 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

  • সময়: Monday, July 28, 2025
  • 106 View

লালমনিরহাটে সিগন্যাল ত্রুটির কারণে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে লালমনি এক্সপ্রেস নামে ঢাকাগামী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এতে ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।  

সোমবার দুপুর ২টার দিকে লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় একটি লোকাল ট্রেন এবং লালমনি এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।জানা গেছে, পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর থেকে আসা একটি লোকাল ট্রেন লালমনিরহাট রেল স্টেশনে প্রবেশের সময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল ত্রুটির কারণে দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ফলে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি বগি উল্টে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হন।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়।  

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরনবী জানান উদ্ধার অভিযান শেষে আনুষ্ঠানিভাবে বিস্তারিত জানানো হবে।  

এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে রেলওয়ের সিগন্যাল ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের মাধ্যমে ঘটনার কারণ ও দায় নির্ধারণের দাবি উঠেছে।লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে এমন ঘটনা ঘটলো তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।  

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews