1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 1:07 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

গাজীপুরে ছুরিকাঘাতে যুবক খুন

  • সময়: Sunday, July 20, 2025
  • 69 View

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কীর্তুনিয়া ইউসুফ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আসাদুল্লাহ নামে এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামে।

নিহত আরিফ হোসেন ভূঁইয়া (৩২)।তিনি ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (অফিস সহায়ক) এবং কীর্তুনিয়া গ্রামের আব্দুল মালেক ভূঁইয়ার ছেলে।

আটককৃত আসাদুল্লাহ (৩৮) একই উপজেলার কীর্তুনিয়া গ্রামের মৃত ফাইজ উদ্দিনের ছেলে। সে একজন সিএনজি চালক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, রবিবার স্কুল চলাকালীন সময়ে আরিফ হোসেন ভূঁইয়া স্কুলের বাইরে যান।কিছুক্ষণ পর খবর পাই, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বারিষাব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান উদ্দিন বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারি, আরিফ হোসেন স্কুলের পাশের একটি দোকানে বসে ছিলেন।এ সময় এক দুর্বৃত্ত এসে হঠাৎ পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন হামলাকারীকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: আল আমিন হোসেন রাকিব জানান, আহত অবস্থায় আরিফ হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, জিএনজি ভাড়া নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত আসাদুল্লাহ নামে এক যুবককে আটক করা হয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews