1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 22, 2026, 12:30 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। 

ময়মনসিংহ চর দড়িকুষ্টিয়ায় মসজিদ নিয়ে দন্দ্ব। আহত ৮

  • সময়: Tuesday, July 15, 2025
  • 106 View

মোঃ রাসেল ফকির :
ময়মনসিংহ চর দড়িকুষ্টিয়ায় মসজিদ নিয়ে দন্দ্ব। আহত ৮ জন। ঘটনার জেরে মামলা
দায়ের করা হয়।মামলার বাদী একজন সহজ, সরল ও আইনের প্রতি শ্রদ্ধাশীল লোক। বাদী একজন রফাদানী অর্থাৎ আহলে হাদীস সমর্থিত মুসলিম পরিবারের লোক। অপরদিকে আসামীগণ হানাফী মাযাহাবের অনুসারী। বাদী ও আসামীগণের সাথে দীর্ঘদিন যাবৎ চর দড়িকুষ্টিয়া বালুর চর নূর জামে মসজিদ নিয়ে গন্ডগোল চলে আসছে। উক্ত মসজিদটি বাদীর চাচা ফয়জলুল হক ২০১৫ ইং সনে তার নিজ ক্রয়কৃত ভূমিতে নির্মাণ করেন। এলাকার স্থানীয় মুসুল্লীরা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আসছে। আসামীগণ প্রায়শই উক্ত মসজিদটি ভেঙ্গে ফেলার জন্য ষড়যন্ত্র করে আসছে। অর্থাৎ উক্ত আহলে হাদীস মসজিদটি ভেঙ্গে হানাফি মাদ্রাসা নির্মাণ করবে বলে একাধিকবার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। বাদী ও আসামীগণের একই গোষ্ঠীয় লোক। কিন্তু মাজাহার আলাদা থাকার কারণে প্রায়শই উক্ত মসজিদটি নিয়া শত্রুতা পোষণ করিয়া আসিতে থাকাবস্থায় ঘটনার দিন তারিখ ও সময়ে অর্থাৎ বিগত ০২-০৫-২০২৫ ইং তারিখে রোজ শুক্রবার দুপুর অনুমান ১২.৪৫ মিনিট সময় বাদীর ছেলে রুবেল ১ নং স্বাক্ষী ও বাদীর জেঠাতো ভাই সেকান্দর ৩ নং সাক্ষী, আক্রান্ত ৯ নং স্বাব্দী, সবুজ আলী ৪ স্বাক্ষী এবং বাদীর জৈঠা রায়েব আলী ৬ নং স্বাক্ষী এবং বাদীর অপর জেঠা ফজলুল হক উক্ত মসজিদে জুম্মার নামায আদায়ের জন্য অবস্থান করলে সকল আসামীগণ ও ধারালো রাম দা দিয়া ভিকটিম রুবেলকে খুন করার উদ্দেশ্যে মাথায় কোপ মারলে মাথার বাম পার্শ্বে লাগিয়া গুরুতর হাড়কাটা রক্তাক্ত জখম হয়। ৫ নং আসামী কাশেম আলী তার হাতে থাকা ধারালো রাম দা দিয়ে ভিকটিম ফজলুল হককে খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে উক্ত কোপ মাথার ডান পার্শ্বে লাগিয়া গুরুতর হাড়কাটা রক্তাক্ত জখম করে। তখন অজ্ঞাতনামা ৫/৭ জন আসামী পূর্ব পরিকল্পিত ও একই উদ্দেশ্যে সাধানকরে দেশীয় অস্ত্রশত্রে সজ্জিত হয়ে রামদা, লোহার রড, লাঠিসোটা নিয়ে উক্ত মসজিদের ভিতরে অনধিকার অনুপ্রবেশ করে অতর্কিতভাবে হামলা চালায়। ১ নং আসামীর হুকুমে ২ নং আসামী আঃ করিম তাহার হাতে থাকা রাম দা দিয়া খুন করার উদ্দেশ্যে মাথায় মারিলে কপালে লেগে ভিকটিম ফজলুল হকেকে হাড়কাটা রক্তাক্ত জখম করে। ৩ নং আসামী তার হাতে থাকা লোহার রড দিয়ে বাদীর চাচার মাথায় বারি মায়িলে উক্ত বারি হাত দিয়া ফিরাইনে বাম হাতে মধ্যম আঙ্গুলে লাগিয়া আনুন। ভেঙ্গে যায়। ৪ নং আসামী আঃ হালিম তার হাতে থাকা ধারালো রাম দা দিয়া বানীর জেঠাতো ভাই ভিকটিম সেকান্দার আলীকে খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে উক্ত কূপটি মাথার বাম পাশে লাগিয়া গুরুতর হাড়ফাটা রক্তাক্ত জখম করে। ৭ নং আসামী তাহার হাতে থাকা লোহার রড দিয়ে খুন করার উদ্দেশ্যে বাদীর জৈঠাতো ভাই ভিকটিম সেকান্দারের মুখে বারি মারিলে উক্ত আঘাতে ভিকটিমের থুতনিতে লেগে চামড়া ছিলা জখম হয় এবং চোখের ডান পার্শ্বে লাগিয়া রক্তাক্ত জখম করে। ৬ নং আসামী তাহার হাতে থাকা লোহার রড দিয়া খুন করার উদ্দেশ্যে বাদীর জেঠা ভিকটিম রায়ের – আলীর মাথায় বারি মারিলে চোখের বাম পার্শ্বে লাগিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। ৮ নং আসামী তাহার হাতে থাকা লোহার রড দিয়া বাদীর জেঠাতো ভাই ভিকটিম আক্রামকে শরীলের বিভিন্ম স্থানে বাইরাইয়া নীলাফুলা জখম করে। ৭ নং আসামী তাহার হাতে থাকা লোহার রড দিয়ে বাদীয় জেঠাতো ভাই ভিকটিম সবুজ আলীকে ডান হাতের বাহুতে স্বজোরে বারি মারিয়া নীলাফোলা জখম করে। ৮ নং আসামী তাহার হাতে থাকা লোহার এঙ্গেল নিয়ে মসজিদের ভিতরে মহিলাদের নামায কক্ষে প্রবেশ করে। পরবর্তীতে মহিলাদের ডাক চিৎকারে আশেপাশের সহ স্থানীয় এলাকাবাসী ও ইমাম সাহেব এগিয়প আসলে আসামীদের হাত হতে মহিলাদের রক্ষা করে। নচেৎ আসামীগণ জানে মেরে ফেলতো। ভিকটিম রুবেল, জেঠা ও জেঠাতো ভাইদের হামলা করপ গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিম রুবেল, জেঠা ও জেঠাতো ভাইদের শারীরিক অবস্থান আশংকা জনক থাকায় অজ্ঞাত অটো যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুর্থী বিভাগে ভর্তি করানো হয়। ভিকটিম রুবেল, আক্রাম রায়ের আলী, সেকান্দার, ফজলুল হক বর্তমানে মুমুর্ষ অবস্থায় মেডিকেল কলেজ।হাসপাতালে ৭ নং ওয়ার্ডে ভর্তি আছে। আসামীগণ খুবই খারাপ প্রকৃতির লোক। আসামীগণ হুমকি দেয় যে, এই নিয়ে কোন মামলা মোকদ্দমা করলে লাশ গুম করে হত্যা করবে। চিকিৎসাজনিত কার্যক্রম চলমান থাকায় এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে আপোষ মিমাংসায় ব্যর্থ হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়। ভিক্টিম গনের পরিবার সরকারও প্রসাশনের নিকট ঘটনার সুষ্ঠু বিচার ও জীবনের নিরাপত্তা কামনা করছে।

আসামীগন হচ্ছে
১। তৈয়ার আলী (৫৮)
২। আব্দুল করিম (৪৫)
৩। খাইরুল ইসলাম (৩৩)
৪। আব্দুল হালিম (৩৬)
৫। কাশেম আলী (২৫)
৬। ওয়াহাব আলী (৩৩)
৭। মোতালেব (৩৯)
৮। নেওয়াজ আলী (২৫)

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews