1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 1:04 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ

  • সময়: Friday, July 4, 2025
  • 93 View

ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) আবু সাঈদ জা

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক যুবকের ছোড়া এসিডে দুই নারী ও এক শিশু দগ্ধ হয়েছে। তাদের যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন গদখালী গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), তার মেয়ে রিপা খাতুন (২৬) ও জামাত হোসেনের ছেলে ইয়ানূর (৮)।রিপা খাতুনের চাচা আব্দুর রহমান জানান, চার বছর আগে স্বামীর সাথে রিপার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকেন। তাদের পাশের গ্রাম মঠবাড়ির ফজলুর রহমানের বাড়ির কাজের লোক জসিম বেশ কিছুদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু রিপা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে।এতে ক্ষিপ্ত হয়ে জসিম বৃহস্পতিবার রাত ৯টার দিকে জানালা দিয়ে এসিডজাতীয় তরল পদার্থ রিপার দিকে ছুড়ে দেয়। ওই তরল পদার্থে রিপা ও রাহেলা বেগম সামান্য দগ্ধ হলেও ৮ বছরের ইয়ানূর মারাত্মকভাবে দগ্ধ হয়।

এরপর পরিবারের সদস্যরা তাদের তিনজনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে রাতেই তাদের সেখানে স্থানান্তর করা হয়।যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ বলেন, শিশু ইয়ানূরের পাসহ শরীরের বিভিন্ন জায়গা মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। ইয়ানূরের মা ও বোনের শরীর আংশিক দগ্ধ হয়েছে। তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) আবু সাঈদ জানান, এসিড নিক্ষেপে তিনজন দগ্ধ হওয়ার কথা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত চলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews