রাসেল ফকির: নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নে ধলা কান্দা গ্রামের,ধনারখাল হতে অবৈধ ভাবে বালু উত্তোলন ও গণমাধ্যম কর্মী মোঃ মহিউদ্দিন তালুকদার এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং শান্তির দাবিতে নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শনিবার ২৪/৫/২৫ সকাল ১০ ঘটিকা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখা ও সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত, এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটি সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব মোহাম্মদ শামীম তালুকদার, উক্ত মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নির্যাতনে ঘটনার প্রতিবাদে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ মুনায়েম খান কাজী শফিউল আলম চৌধুরী, সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তালুকদার, প্রভাষক সাংবাদিক বিজয় দাস, এডভোকেট জহিরুল ইসলাম রানা, সাংবাদিক তানজিনার আক্তার রুবি, কবি দুর্জয় শেখ কবি ও সাংবাদিক আব্দুল সাত্তার সাংবাদিক মোঃ মানিক মিয়া, সাংবাদিক মোঃ ওবায়দুল ইসলাম সাগর, প্রমূখ, সুধী জন ও সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি, অনুষ্ঠানটি সঞ্চালনা করা হয়।
Leave a Reply