1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
September 1, 2026, 10:06 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার এর বিরুদ্ধে অপপ্রচার। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র। 

দেশে ৪ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

  • সময়: Monday, May 12, 2025
  • 80 View

দেশের চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন, কিশোরগঞ্জে তিনজন, হবিগঞ্জ ও নওগাঁয় একজন করে।

রবিবার (১১ মে) বিকেলে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।  

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় বজ্রপাতে শিশুসহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  

রবিবার (১১ মে) বিকেলে এ মৃত্যুর ঘটনা ঘটে। বজ্রপাতে মৃতরা হলেন- সরাইলের কালিকচ্ছ গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫), নাসিরগরের গোর্কণ গ্রামের শামসুল হুদা (৬৫), ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জাকিয়া বেগম (৮), আখাউড়া উপজেলার রুটি গ্রামের সেলিম মিয়া (৬০) ও বনগজ গ্রামের জামির খাঁ (২২)।  

আখাউড়া ও নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজ্রপাতে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হ‌য়ে‌ছে। এছাড়াও এসময় আহত হয়েছেন একজন।  

রবিবার (১১ মে) বিকেলে জেলার ভৈরব, কুলিয়ারচর ও হোসেনপুর উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮), রসুলপুর গ্রামের ফারুক মিয়া (৬৫) এবং কুলিয়ারচর উপজেলার হাজারিনগর গ্রামের সফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)। আহত হয়েছেন হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর (৬০)।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই জানান, বজ্রপাতে আক্রান্ত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তবে এখানে আনার আগেই তাদের মৃত্যু হয়।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে রাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

রবিবার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের বেনিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজু একই গ্রামের তমুজ আলীর ছেলে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার বলেন, রাজুর পরিবারের জন্য সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

নওগাঁয় টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর হঠাৎ ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে জেলার কিছু এলাকা।  

রবিবার (১১ মে) বিকেল ৫টার দিকে শুরু হয় ঝড়-বৃষ্টি। এতে জেলার মান্দা, সাপাহারসহ বেশ কিছু এলাকার ঘরবাড়ি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে গাছপালা বৈদ্যুতিক পিলার।

অন্যদিকে মান্দা উপজেলায় বজ্রপাতে জিল্লুর রহমান (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দিয়াড়া পাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে। এসময় আহত হয়েছেন এক কৃষক।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews