1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:21 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

দিনাজপুরে মা দিবস উপলক্ষে আর্ন এন্ড লিভের অর্থায়নে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ।

  • সময়: Sunday, May 11, 2025
  • 152 View

শোয়েব মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ আজ ১১ ই মে ২০২৫ রোজ রবিবার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার, মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে প্রতিষ্ঠিত গোধূলি বৃদ্ধাশ্রমে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা জেসমিন জেসির তত্ত্বাবধায়নে বৃদ্ধ মা-বাবাদের জন্য দুপুরে ১বেলা খাবারের আয়োজন করা হয়।

রবিবার সকাল ১০ টায় আর্ন এন্ড লিভের  প্রতিনিধিরা চাল, ডাল,তেল, লবন,মাংস,মাছ,ডিম,সবজি নিয়ে বৃদ্ধাশ্রমে হাজির হতেই বসে আনন্দের হাট। কেউ মেঝে শুয়ে আছেন, কেউ পা গুটিয়ে আপন খেয়ালে দোল খাচ্ছেন, কেউ জানালার ফাঁকে উদাস চোখে আলোর দিকে তাকিয়ে আছেন, আবার অনেকেই একই সঙ্গে বসে গল্প করছেন। দেখলে মনে হবে অদৃশ্য স্বজনদের হারানো ভালোবাসা যেন নতুন করে খুঁজে পেয়েছেন তারা।

বীরগঞ্জের ছোট একটি গ্রামে অবস্থিত গোধূলি  বৃদ্ধাশ্রমে দুপুরের একবেলা আহার বৃদ্ধাশ্রমে সুন্দর একটি সময় কাটালো আর্ন এন্ড লিভ টিমের । 

ষাট থেকে সত্তর উর্ধ্বে এ সব বৃদ্ধা মা-বাবা মধ্যাহ্নভোজের মাধ্যমে আর্ন এন্ড লিভ টিমের সাথে শুনালেন তাদের না বলা অনেক কথা, যার বেশির ভাগই কষ্ট আর বেদনার যন্ত্রনা। দুপুরের খাবার শেষে জোৎস্না বেগম বলেন, ২ বছর থেকে এখানে আছি, বহুদিন আগত কিছু তোমার মতো লোক আসিয়া ভালো খাওয়াইছিল, আর এরকম গোস্ত-মাছ-ডিম একসাথে খাওয়া হয় নাই, আজ এত সুন্দর খাবারের আয়োজনে পেয়ে খুবই তৃপ্তি সহকারে খেলাম। 

আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি বলেন, আমার বাবা-মা দুনিয়াতে বেঁচে নাই। আজকে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে গোধুলি বৃদ্ধাশ্রমে ভালো খাবার দিয়েছি, আমার বৃদ্ধ মা-বাবারা তৃপ্তি সহকারে খেয়েছে। আমি যখন কারো জন্য কিছু করার চেষ্টা করি, তখন আমার হৃদয়ের মধ্যে এক প্রশান্তির ঢল বয়ে যায়, ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং আরও মানুষকে এই উদ্যোগে যুক্ত করার আহ্বান জানাচ্ছি, সমাজে অবহেলিত বৃদ্ধদের প্রতি ভালোবাসা, যত্ন এবং মানবিক সহানুভূতি প্রকাশ করছি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews