বাবলু শেখ রাজবাড়ীঃ ০৪/০৫/২০২৫ তারিখ আনুমানিক ০০:৪৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানার জৌকুড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে।রাজবাড়ী সদর থানার মামলা নং- ৩১, তারিখ- ১৯/০২/২০২২ খ্রি., ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) এর ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী মো: জিলাল শেখ (৪৫), পিতা- মো রুস্তম শেখ, সাং- জৌকুড়া, থানা: রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply