মোঃ রাসেল ফকির :ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মহানগর তাঁতী দলের উদ্যেগে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জনাব তারেক রহমান এর সুস্বাস্থ্য কামনায় কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল ২০ রমযান ১৪৪৬ (২১ মার্চ ২০২৫) শুক্রবার বিএনপি দলীয় কার্যালয়ে
অনুস্ঠিত হয়।প্রধান অতিথি ছিলেন জনাব এনামুল হক আকন্দ লিটন যুগ্ম আহবায়ক,ময়মনসিংহ মহানগর বিএনপি, আহবায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দল, বিশেষ অতিথি খন্দকার মাসুদুল হক মাসুদ সাবেক সহ-সভাপতি (ময়মনসিংহ বিভাগ),যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,জনাব রফিকুল আলম শামীম সদস্য, ময়মনসিংহ মহানগর বিএনপি, নজরুল ইসলাম সভাপতি ২৭ নং ওয়ার্ড বিএনপি, নাদিয়া সদস্য জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ,শান্তনা সরকার শেলী জাতীয়তাবাদী মহিলা দল সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ময়মনসিংহ উপস্থিত ছিলেন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম আহবায়ক,ময়মনসিংহ মহানগর তাঁতী দল
সঞ্চালক আনোয়ার পারভেজ সদস্য সচিব,ময়মনসিংহ মহানগর তাঁতী দল

Leave a Reply