1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:27 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

মির্জাপুরের তরফপুরে র‍্যাব পরিচয়ে সাবেক আনসার সদস্যের চাঁদা দাবি! জনতার হাতে আটক।

  • সময়: Monday, March 17, 2025
  • 184 View

শোয়েব মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে, হানিফ খান (৪৫) নামে এক সাবেক আনসার সদস্য। রবিরার (১৬মার্চ) বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের চকবাজার এলাকায় র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি করলে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক হানিফ খান টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তর পাড়া গ্রামের বক্তার খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সেনা কর্মকর্তা বিল্লাল হোসেনের, তথ্যে ওই সাবেক আনসার সদস্য হানিফ খান মির্জাপুর উপজেলার তরফপুর চকবাজার এলাকায় একটি গুম ও হত্যা মামলার তদন্ত করতে যান। এক পর্যায়ে তিনি কৌশলে মামলার আসামির নিকট চাঁদা দাবি করেন। এ সময় তিনি ত্রিশ হাজার টাকায় হত্যা মামলা নিষ্পত্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সন্দেহ হলে স্থানীয়রা তার পরিচয় জানতে চায়। প্রথমে তিনি টাঙ্গাইল র‌্যাব ১৪ এর সদস্য বলে দাবি করেন। জেড়ার মুখে তিনি সাবেক আনসার সদস্য বলে স্বীকার করেন। এ সময় স্থানীয়রা তার সঙ্গে থাকা সাবেক আনসার সদস্যের পরিচয়পত্র দেখে পরিচয় নিশ্চত হোন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে জনতা তাকে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে তরফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাঈদ আনোয়ার বলেন, কয়েক দিন পূর্বে আটককৃত ওই সাবেক আনসার সদস্য র‍্যাব পরিচয় দিয়ে মুঠোফোনে স্থানীয় কয়েক জনের নিকট চাঁদা দাবি করেন। আজ বিকেলে জনতা তাকে আটক করেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, জনতার হাতে আটক র‍্যাব পরিচয় দেওয়া ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews