মোঃ রাসেল ফকির, ময়মনসিংহ ব্যুরো:
১৩ ই মার্চ,২০২৫ ইং তারিখ (বৃহস্পতিবার) ময়মনসিংহের চরপাড়া মেডিকেল কলেজ গেইট সংলগ্ন লবঙ্গ রেস্টুরেন্টে, মানব কল্যাণ ফাউন্ডেশন, ময়মনসিংহ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এডভোকেট মোঃ আবজাল হোসাইন মৃধা, মহাসচিব, হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা)। তিনি বলেন মানব সেবা মূলক কাজ খুবই মহৎ কাজ। সমাজের সুবিধাবঞ্চিত অসহায়,দরিদ্র মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করতে পারলে তারা যেমন একটু প্রশান্তি পেয়ে খুব খুশি হয়,তেমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সেবকদের প্রতি খুশি হয় এবং এর বিপরীতে তাদের অবশ্যই উওম বদলা দান করবেন ইনশাআল্লাহ। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের মানব কল্যাণে এগিয়ে আসার জন্য বিনীত আহ্বান জানান এবং একটি বিশ্বস্ত সংগঠন হিসেবে মানব কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ, এর সাথে সম্পৃক্ত থেকে সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখার উদ্বাত্ত আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি উক্ত সংগঠনের একজন গর্বিত সদস্য হয়ে সংগঠনটির কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানটিতে পরিবার পরিকল্পনা বিভাগ,ময়মনসিংহের সাবেক সহকারী পরিচালক ডাঃ মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রেস ক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি, সাংবাদিক মোঃ আমিনূর ইসলাম রাব্বি।
তিনি বলেন মানব সেবা মূলক কাজ সকলেই করতে পারেন না। মানব সেবামূলক কাজ মহান সৃষ্টিকর্তার এক বিশেষ নেয়ামত। সমাজে অনেক সম্পদশালী ব্যক্তিবর্গ রয়েছেন ঠিকই, কিন্তু অনেকেরই দানশীল মনোভাব/সমাজসেবা মূলক কাজে অংশগ্রহণের মন মানসিকতা নেই। মহান স্রষ্টার সৃষ্টির প্রতি সহানুভূতি/তাদের কল্যাণে কাজ করা খুবই মহৎ কাজ। তিনি কবির ভাষায় আরও বলেন, জীবে প্রেম করে যেইজন,সেইজন সেবিছে ঈশ্বর। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি তিনি বিনীত আহ্বান জানান অএ সংগঠন এর সাথে সম্পৃক্ত থেকে একটি আদর্শিক সুন্দর সমাজ গঠনে মানব সেবা মূলক কাজে বিশেষ ভূমিকা রাখার জন্য। পাশাপাশি তিনি নিজেও উক্ত সংগঠনের একজন গর্বিত সদস্য হয়ে মানব সেবামূলক কাজে অংশগ্রহণ করে সংগঠনটির সাফল্য কামনায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ আশিকুর রহমান, সহকারী অধ্যাপক
নাক-কান-গলা বিভাগ,
টাঙ্গাইল মেডিকেল কলেজ।
তিনি বলেন মানব সেবা মূলক কাজে দীর্ঘদিন যাবত তিনি সম্পৃক্ত রয়েছেন, আর তারই ধারাবাহিকতায় মানব কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ, সংগঠন এর সাথে সম্পৃক্ত থেকে মানবসেবা মূলক কর্মকাণ্ডের সার্বিক সহযোগিতা প্রদান করবেন ইনশাআল্লাহ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান থেকে স্বাগত বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের মূল উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি,বিশিষ্ট সমাজসেবক,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেসিওলজি ও ইনটেনসিভ কেয়ার (আইসিইউ) বিভাগের কনসালটেন্ট ডাঃ মোঃ হাসমত আলী। তিনি বলেন যখন তিনি ৯ম শ্রেনীর ছাত্র, তখন দেশে খুবই অভাব ছিলো। অনেক দরিদ্র মা বাবা টাকার অভাবে তাদের সন্তানদের বই কিনে দিতে পারতেন না ।তখনই তিনি কয়েকজন সহপাঠীকে সাথে নিয়ে প্রতিজনে মাসে ১০/২০ টাকা জমিয়ে, বছর শেষে সেই টাকা দিয়ে দরিদ্র ও মেধাবী ছাত্রদের বই কিনে দিতেন। তখন থেকে শুরু করে অদ্যাবধী মানব সেবামূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি ২০০৭ সালে এলাকার দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে “মানব কল্যাণ স্বাস্থ্য কেন্দ্র”সম্পুর্ন ফ্রি ফ্রাইডে ক্লিনিক স্থাপন করেন।তারই ধারাবাহিকতায় গত ১লা জানুয়ারি ২০২৫ ইং সাল থেকে একঝাঁক উদ্যোমী তরুণকে সাথে নিয়ে “মানব কল্যাণ ফাউন্ডেশন, ময়মনসিংহ” নামে সংগঠনটির শুভাগমন হয়। সংগঠনটির প্রতিষ্ঠালগ্নেই উল্লেখযোগ্য একটি কাজের মাধ্যমে ময়মনসিংহ বিভাগের সকলের কাছে বেশ প্রশংসিত হয়, যার বর্ননা দেওয়া হলো-
নামঃ সৈকত(২৮),পিতার নাম: হবি, দাদা: আলমবক্স, গ্রাম:বরচলা,ডাকঘর:দেওজেনা,ইউনিয়ন:সংগ্রামপুর, উপজেলা:ঘাটাইল,জেলা -টাঙ্গাইল,তিনি পেশায় একজন মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে ময়মনসিংহে বিভিন্ন চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করে খুব অল্প সময়ের মাঝে সকলের মন জয় করেছিলেন।
তিনি গত ১ জানুয়ারি, ২০২৫ ইং তারিখে মারাত্মক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়,মস্তিস্কে রক্তক্ষরণ সহ শরীরের বিভিন্ন স্থানে ফ্রেকচার হয়ে শহরের অত্যাধুনিক প্রাইভেট হাসপাতালের (প্রান্ত স্পেশালাইজড হাসাপাতাল) আইসিইউ তে বেশ কিছুদিন চিকিৎসা চলমান থাকাবস্থায় অবশেষে ১২ জানুয়ারি, ২০২৫ ইং তারিখ সকাল ৯ঃ২০ মি. মৃত্যুবরণ করেন। উল্লেখ্য যে, সৈকত এর পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ, তার বাবা একজন প্যারালাইজড রোগী, মা গৃহীনী ও পরিবারে আর্থিক উপার্জন করবার মতো একমাত্র সেই ছিলেন। এ অবস্থায় তখন সৈকত এর চিকিৎসার জন্য উক্ত “মানব কল্যাণ ফাউন্ডেশন, ময়মনসিংহ”এর মূল উদ্যোক্তা মানবিক মানুষ, সমাজসেবক ডাঃ মোঃ হাসমত আলীর নেতৃত্বে সংগঠন এর একঝাঁক মেধাবী তরুণ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সহ, ময়মনসিংহ শহরের বহু চিকিৎসক, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকবৃন্দ, এবং সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনের অর্থনৈতিক সহায়তায় আনুমানিক ১১ লক্ষ টাকা সংগ্রহ করেন এবং তার চিকিৎসার জন্য প্রায় ০৮ লক্ষ টাকা ব্যয় হয় এবং বাকী উদ্বৃত্ত ২ লক্ষ ৯২ হাজার টাকা মরহুম সৈকত এর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ধরনের মানবিক কাজ সংগঠনটির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে বিশেষ ভূমিকা রাখেন। সংগঠন এর বর্তমান সদস্য সংখ্যা আনুমানিক ৭০ জন ছাড়িয়েছে।তিনি আরও বলেন ,সংগঠনটিতে ময়মনসিংহের অনেক চিকিৎসক, মেডিক্যাল এসিস্ট্যান্ট,নার্স,আইনজীবী, ব্যবসায়ী,শিক্ষক, ছাত্র-ছাত্রী,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সদস্য হচ্ছেন। এতে সংগঠন এর সকল মানবিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করছি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠন এর সম্মানিত সদস্য , মোঃ ফজলুল করিম (রনি)।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দিগন্ত বাংলার বার্তা সম্পাদক মোঃ আলাদীন সানি, সাংস্কৃতিক কর্মী ও সমাজ সেবক মোঃ সেলিম তালুকদার, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহের সকল নেতৃবৃন্দ সহ আরো অনেকেই। ইফতার পূর্ব সময় বিশেষ দোয়া ও পরবর্তী সময়ে অতিথিদের আলোচনা শেষে অনুষ্ঠানটির সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply