1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 15, 2026, 4:15 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান।

সিরাজগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

  • সময়: Friday, March 14, 2025
  • 72 View

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে মোহাম্মদ আলী নামে ১৫ বছর বয়সী এক কিশোরকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করেন। এর আগে রবিবার সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।অভিযুক্ত মোহাম্মদ আলী নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে।

শিশুটির মা ও নানী জানান, নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের বাড়িতে শিশু যত্ন কেন্দ্র রয়েছে। রবিবার সকালে সেখানে ছোট ভাই-বোনকে রেখে আসতে যায় নির্যাতিত শিশুটি। এসময় আব্দুল আলীমের ছেলে মোহাম্মদ আলী শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।তখন শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে তার মাথায় পানি ঢেলে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেয়। বিকালে অসুস্থ হয়ে পড়ার পর শিশুটি ধর্ষণের বিষয়টি জানায়। পরদিন স্বজনেরা তাকে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসক দেখিয়ে  বাড়িতে নিয়ে আসেন।কিন্তু তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় বুধবার রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রায়হান খন্দকার জানান,বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত হলেও তবে মানসিকভাবে সুস্থ নয়। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষার পর তা ল্যাবে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews