1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 20, 2026, 9:16 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। 

এলেঙ্গা পৌরসভায় টিসিবি কার্ড সংশোধনে টাকা নেওয়ার অভিযোগ !

  • সময়: Thursday, March 6, 2025
  • 89 View

মোঃ শাহরুখ খান : টাঙ্গাইলের উপ শহর এলেঙ্গা পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ড সংশোধনে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে হিসাব রক্ষক মোস্তফার বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে এবং প্রতিবেদক ভুক্তভোগী সেজে ফোন করলে এর সত্যতা মিলে। টাকা দাবি করার ৩৯ সেকেন্ডের একটি কল রেকর্ড প্রতিবেদেকের কাছে রয়েছে।সরেজমিনে গিয়ে জানাযায়,এলেঙ্গা পৌরসভায় ৯টি ওয়ার্ডে ৩৮১৪ টি টিসিবি কার্ড রয়েছে।এদের মধ্যে অনেকেরই মোবাইল নম্বর, ঠিকানা সহ নানা ত্রুটি হয়েছে। এই ত্রুটি সংশোধনের জন্য এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষক গোলাম মোস্তফার নিকট গেলে ভুক্তভোগীদের নিকট থেকে ৩’শ টাকা নেওয়া হচ্ছে। দরিদ্রদের নিকট টাকা নেওয়ার স্থানীয় ও কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে প্রতিবেদক এলেঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের শেরপুর এলাকার ভুক্তভোগী সেজে হিসাবরক্ষককে ফোন দিলে এর সত্যতা মিলে। প্রতিবেদকের নিকট থেকেও তিনি টাকা দাবি করেন। টাকা দাবির ৩৯ সেকেন্ডের একটি কলরেকর্ড রয়েছে এ প্রতিবেদকের নিকট।নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার বেশকিছু কর্মচারী জানায়, ২০১২ সালে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার হাত ধরে হিসাবরক্ষক পদে ১৫ হাজার টাকা বেতনে গোলাম মোস্তফার চাকরী হয়। গোলাম মোস্তফা পৌরসভার ভাবলা গ্রামের আবুল হোসেনের ছেলে। তার বাবা একজন কৃষক,সামান্য জমিজমা রয়েছে তাদের। আওয়ামী লীগের আমলে ১২ বছর চাকুরী করে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। বিগত আওয়ামী লীগের সরকারের আমলে নানা ভুয়া প্রকল্পের চেক বিতরনের মাধ্যমে টাকা নেওয়া, উন্নয়নের কথা বলে নানাবিধ ভাউচার প্রদান করা। ঠিকাদারদের কাছ থেকে মোটা অংকে টাকা গ্রহনের মাধ্যমে সে কোটিপতি বনে গেছেন। তারা বলেন এলেঙ্গা শহরের মশাজান এলাকায় ৩৫ লাখ টাকা দিয়ে জমি কিনেছে। এবং ৪০ লাখ টাকা দিয়ে ভেকু গাড়ি কিনেছেন। আওয়ামী লীগ করায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলেনি। সরকার পতনের পর এবং বর্তমানে দরিদ্রদের টিসিবি কার্ডে টাকা নেওয়ায় তার বিরুদ্ধে অনেকে মুখ খুলছেন।তারা আরও জানায় হিসাব রক্ষক মোস্তফা যে বেতন পায় তা দিয়ে কোনমতে সংসার চালানো সম্ভব। সংসার চালিয়ে এতাকিছু করা অসম্ভব। তাদের দাবি আওয়ামী সরকারে দুর্ণীতি পরায়ন এই হিসাব রক্ষকের যেন বিচার হয়।ভুক্তভোগী অনেকেই জানায়, আমরা গরীব মানুষ বিধায় সরকার আমার টিসিবির কার্ড দিয়েছেন। সামান্য ভুলত্রুটি হলেই ১’শ থেকে ৩’শ টাকা মোস্তফাকে দিতে হয়। টাকা না দিলে সে আজ না কাল বলে ঘুরাতে থাকে। পরে বাধ্য হয়ে টাকা দিয়ে কাজ করিয়ে এনেছি।অভিযুক্ত এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষক গোলাম মোস্তফা বলেন, আমি টাকা নেই না তবে আমার নাম করে দুই-একজনে কার্ডধারীদের কাছ থেকে ২’শ থেকে ৩’শ টাকা করে নেয়। এছাড়াও ছবি তুলতে ১’ টাকা লাগে।এ বিষয়ে কালিহাতী উপজেলার সহকারী কমিশনা(ভুমি) ও এলেঙ্গা পৌর প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, বিষয়টি আমি জানিনা,আপনার নিকট থেকে শুনলাম। তবে টিসিবি কার্ডধারীদের নিকট থেকে টাকা নেওয়া ঠিক না। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews