1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 6:44 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

ডেভিল হান্ট: গাইবান্ধায় আটক ৮

  • সময়: Sunday, February 16, 2025
  • 189 View

গাইবান্ধা পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে যৌথ বাহিনী। এসময় নগদ অর্থ, গাঁজা ও জুয়ার সরঞ্জামসহ ৮ জনকে আটক করা হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা থেকে ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌর পার্কে অবস্থিত পাবলিক লাইব্রেরিতে অভিযান চালানো হয়। অভিযানে পাবলিক লাইব্রেরির একটি গোপন কক্ষ থেকে গাঁজা ও জুয়ার সরঞ্জাম, নগদ অর্থ, মোবাইল ফোন জব্দসহ ৮ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- কাজী ওয়াদুদ, চিনু, মাহমুদ, ডিপ্টি মিয়া, সাবেক কাউন্সিলর নিয়াজ রহমান লোটন, আবু হোসেন।এছাড়া গাইবান্ধা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কাজী জিয়াউল হাফিজ ও ইকবাল কবির অপুকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, ৮ জনকে আটক করা হলেও দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকী ৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews