1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:56 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান

  • সময়: Sunday, January 19, 2025
  • 81 View

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলে তরুণ প্রজন্মকে জিয়াউর রহমান সম্পর্কে জানানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বিকালে রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন-জেডআরএফ আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : যাঁর গল্প আমাদের দর্শন’ শীর্ষক আলোচনা সভায় তিনি ভার্চুয়ালি এ কথা বলেন। সভায় জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন,একজন সৈনিকের কমিটমেন্ট হচ্ছে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের মাটির প্রতি; দেশকে রক্ষা করা।দেশের মানুষকে রক্ষা করা সার্বভৌমত্ব রক্ষা করা। আমরা দেখেছি যখন দেশকে রক্ষা করার সময় এসেছে, দেশের স্বাধীনতা ছিনিয়ে আনার সময় এসেছে, যখন দেশের মানুষকে রক্ষা করার সময় এসেছে শত্রুর কবল থেকে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার সময় এসেছে- সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন। যাঁরা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধে আসার জন্য মানুষকে উজ্জীবিত করেছিলেন।একজন সৈনিক হিসেবে সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আল্লাহর রহমতে দেশের মানুষকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। আমি বিশ্বাস করি যেহেতু উনি সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন, আগামীতে যাঁরা সশস্ত্র বাহিনীতে আসবেন; দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের মাটিকে রক্ষা করার শপথ নিয়ে যারা আসবেন- তাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের কাজগুলো উজ্জীবিত করবে, সাহসী করে তুলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, সব পরিচয়ের ওপরে গিয়ে বাংলাদেশি পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন জিয়াউর রহমান।রাজনীতিবিদ হিসেবে তিনি জনপ্রিয় ছিলেন বলেই বিএনপি সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে টিকে আছে। দেশে শিল্পের প্রসারে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জন এবং গার্মেন্ট শিল্প প্রসার করে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছিলেন জিয়াউর রহমান। সৈনিক, রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধান- সব পরিচয়েই সফল হয়েছিলেন তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews