1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:54 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

যুক্তরাষ্ট্র বিএনপি বলে কিছু নেই

  • সময়: Sunday, January 19, 2025
  • 55 View

‘যুক্তরাষ্ট্র বিএনপি’ নামে কোনো সংগঠন অথবা এর কোনো কমিটির অস্তিত্ব অস্বীকার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। ১৭ জানুয়ারিতে প্রেরিত কমিটির ওই চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বিএনপি নামে কোনো কমিটি নেই।

জানা যায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে জানাচ্ছি যে, যুক্তরাষ্ট্র বিএনপি নামে কোনো কমিটি নেই। সুতরাং যুক্তরাষ্ট্র বিএনপি নামে কেউ কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।একই সঙ্গে বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে নিজ নিজ স্টেট ও মহানগর কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ’

এই চিঠি ইস্যু করা হয়েছে লন্ডনে বসবাসরত বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নামে। চিঠির কপি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদুল এইচ খান শাহেল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান, গিয়াস আহমেদ এবং মিজানুর রহমান ভূইয়া মিল্টনকে।দলীয় সূত্র জানায়, অন্তত ১২ বছর আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়।এরপর নেতা হতে আগ্রহীরা ঐক্যবদ্ধ হতে না পারায়-নতুন কোনো কমিটির অনুমোদন আসেনি হাইকমান্ড থেকে। এ অবস্থায় বাংলাদেশি অধ্যুষিত স্টেট ও সিটিগুলোতে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছে। সে সব কমিটির অনুমোদনও এসেছে হাইকমান্ড থেকে।

কিন্তু অভিযোগ রয়েছে, বিলুপ্ত হওয়া কমিটির কেউ কেউ আগের পদ-পদবি ব্যবহার করে ‘যুক্তরাষ্ট্র বিএনপি’র কার্যক্রম চালাচ্ছেন।কেন্দ্রীয় কর্মসূচির পরিপূরক এসব কর্মসূচি আপাত দৃষ্টিতে ফলদায়ক মনে হলেও স্টেট ও সিটি কমিটিগুলোর নেতারা এতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তাদের অভিযোগ সম্মেলনের মাধ্যমে গঠিত স্টেট ও সিটি কমিটির ওপর অযথা খবরদারির অভিপ্রায়ে অস্তিত্বহীন যুক্তরাষ্ট্র বিএনপির নাম ভাঙানো হচ্ছে।

তারই পরিপ্রেক্ষিতে হাইকমান্ডের নির্দেশে সর্বশেষ এই চিঠি ইস্যু হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews