1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:55 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

  • সময়: Monday, January 13, 2025
  • 94 View

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বিখ্যাত ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে। হাসপাতালে তাঁকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ইনটেনসিভিস্ট চিকিৎসকরা তাঁকে দেখছেন। এখন তাঁর অবস্থা আগের চেয়ে স্থিতিশীল আছে।এভাবে আরও সপ্তাহখানেক চিকিৎসা চলার পর তাঁর শারীরিক অবস্থা নিয়ে আরও সুনির্দিষ্টভাবে চিকিৎসকরা বলতে পারবেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান এবং খালেদা জিয়ার তিন নাতনি হাসপাতালে সবসময় তাঁকে দেখভাল করছেন। লন্ডন হাসপাতালে অবস্থানরত চিকিৎসকদের সূত্রে এসব তথ্য জানা গেছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ম্যাডাম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।আল্লাহর অশেষ রহমতে আগের চেয়ে এই মুহূর্তে যথেষ্ট ভালো আছেন তিনি। লন্ডনের চিকিৎসকরা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে তাঁর চিকিৎসা চালাচ্ছেন। এমনকি ছুটির দিনেও তাঁরা ম্যাডামের খোঁজখবর নিচ্ছেন। চিকিৎসাসেবা দিচ্ছেন।খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষাও চলমান। সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি পরিবারের সবার সঙ্গে সময় দিচ্ছেন। অনেক হাসিখুশি আছেন তিনি। আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন।পারিবারিক আবহে থাকায় মানসিকভাবে ভালো থাকার একটা উৎস তৈরি হয়েছে। দেশে থাকাকালীন সময়ের চেয়ে মানসিকভাবে উনি এখন অনেক বেশি ভালো আছেন। উৎফুল্ল আছেন এটুকু বলতে পারি। ম্যাডাম দেশবাসীর দোয়া চেয়েছেন। লন্ডন ক্লিনিকে তিনি লিভার সিরোসিস রোগ বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন।

সস্ত্রীক মির্জা আব্বাসের সাক্ষাৎ : লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়াকে দেখে এসেছেন শনিবার মধ্যরাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তাঁর স্ত্রী আফরোজা আব্বাস। হাসপাতাল থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘ সাড়ে ৭ বছর পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। গত বুধবার থেকে তিনি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি রয়েছেন এবং সেখানে বিভিন্ন পরীক্ষার পাশাপাশি চিকিৎসাও চলছে। তিনি বলেন, ম্যাডাম এখন মানসিকভাবেও যথেষ্ট চাঙা রয়েছেন। পরিবারকে কাছে পেয়ে তিনি অনেকটাই ভালো আছেন। ছেলে, ছেলের বউ ও নাতনিদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন তিনি। এখন আগের চেয়ে অনেক ভালো রয়েছেন, এমন চিকিৎসা আগে হলে অনেক ভালো হতো। ম্যাডামকে অসুস্থ করেছে আওয়ামী লীগ।  এ সময় তাঁর স্বামী মির্জা আব্বাসের সঙ্গে তাঁর স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, বেগম জিয়া আমার খোঁজখবর নিয়েছেন। পরিবারের সবার খবর নিয়েছেন। দেশের অবস্থা কী? মহিলা দলের সবাই কেমন আছে? সবার কথা জিজ্ঞেস করেছেন। রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। আশা করি, অচিরেই তিনি সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন। মানসিকভাবে বেগম জিয়া সব সময় স্ট্রং ছিলেন। এ জন্য এখনো এভাবে মেরুদন্ড সোজা করে আছেন। অন্য কোনো নারী হলে এতদিনে খুঁজে পাওয়া যেত না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews