1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 5:16 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।

কলা বাগানে বাঁধাকপি চাষ করে সাবিনার বাজিমাত

  • সময়: Friday, January 10, 2025
  • 80 View

কৃষি প্রধান দিনাজপুরে অল্প সময়ে বেশি লাভের জন্য একই জমিতে বিভিন্ন ফসল চাষ করছেন এলাকার কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে,  সাধারণত কলা চাষ করতে এক বছর সময় লাগে, তাই জমিতে কলা গাছ রোপণের পর ফাঁকা জায়গায় সারি সারি বাঁধাকপি, ফুলকপি চাষ করছেন কৃষক। এ ধরণের ফসলগুলোতে তিন থেকে চার মাসের মধ্যে ফলন পাওয়া যায়। এতে এক ফসলের খরচ দিয়ে দুই ফসলের চাষ করায় লাভ বেশি হচ্ছে কৃষকদের হওয়া যায়।দিনাজপুরের বিরল উপজেলায় নারী কৃষক সাবিনা কলা বাগানে সাথী ফসল হিসেবে বাঁধাকপি চাষ করে সবার দৃষ্টি কেড়েছেন। তাঁকে দেখে প্রান্তিক পর্যায়ের অনেক কৃষক উদ্বুদ্ধ হয়ে বাড়তি আয়ের আশায় একই জমিতে বিভিন্ন প্রকার সাথী ফসল আবাদ শুরু করেছে।

জানা গেছে, নারী কৃষক সাবিনা খাতুন প্রাথমিকভাবে ৫০ শতক জমিতে ১০হাজার টাকা খরচ করে ৩৫০কলা গাছ রোপন করেন। পাশাপাশি ওই জমিতে সাথী ফসল হিসেবে সাড়ে ৫হাজার পিচ বাঁধাকপি রোপন করেন।ভালো ফলন হওয়ায় এরই মধ্যে বাঁধাকপি ৫০হাজার টাকার বিক্রি করেছেন এবং আরও বিক্রির অপেক্ষায় রয়েছে বলে জানান কৃষক সাবিনা খাতুনের স্বামী পাকতুর রহমান।  

সাবিনা খাতুন জানান, দীর্ঘমেয়াদী সময় লাগে কলা চাষে, তাই জমিতে কলা গাছ রোপণের ফাঁকা জায়গায় বাঁধাকপি রোপন করি। কারণ এ ফসল তিন থেকে চার মাসের মধ্যে ফলন পাওয়া যায়। অপরদিকে কলা গাছ ধীরে ধীরে বেড়ে উঠছে।আশা করছি এবার এই ৫০ শতক জমি থেকে প্রায় ৮০ হাজার টাকার সবজি বিক্রি করতে পারব। যা আমার বাড়তি আয় হবে। আর এ ফসলের আয় থেকেই কলা ক্ষেতের যাবতীয় খরচ বহন করা যাবে।

বিরল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম জানান, বিরলের বসতবাড়ী ও আশেপাশের জমিতে উচ্চমুল্যের পুষ্টি সমৃদ্ধ ফল ও সবজি বাগান তুলনা মুলক কম। অল্প পুঁজিতে বেশি লাভবান হতে চাইলে নারী কৃষক সাবিনার মত সবাইকে উদ্যোগী হতে হবে।যেন তারা একই জমিতে দুই ধরণের ফসল আবাদ করে লাভবান হয়। কৃষকের উৎপাদিত ফসলের যেন কোন রোগ বালাইয়ে ক্ষতি করতে না পারে সেজন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews